ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ইসলামপুরে ২ ও ৩নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত
লিয়াকত হোসাইন লায়ন
প্রকাশ: Wednesday, 4 November, 2020, 8:36 PM

ইসলামপুরে ২ ও ৩নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

ইসলামপুরে ২ ও ৩নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

জামালপুরের ইসলামপুরে শহর যুবলীগের ২ ও ৩ নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় হরিসভা সংলগ্ন মাঠে ২ ও ৩নং ওয়ার্ড যুবলীগের আয়োজনে উৎসব মূখর পরিবেশে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম বাবু উদ্বোধনের মধ্য দিয়ে শহর যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান লাজু’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. জামাল আব্দুন নাছের বাবুল,উপাধক্ষ ফরিদ উদ্দিন আহমেদ,সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আঃ কাদের শেখ,শ্রম সম্পাদক এস.এম জাহাঙ্গীর আলম,পৌর আওয়ামী লীগের সভাপতি নুর ইসলাম নুর,সাধারণ সম্পাদক অংকন কর্মকার,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান হিরু,সাংগঠনিক সম্পাদক আলআমিন মিয়া প্রমূখ। সম্মেলনে ওয়ার্ড আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মী অংশ নেয়।
শহর যুবলীগের যুগ্ম আহবায়ক সফিকুল ইসলামের সঞ্চালনায় প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে ২নং ওয়ার্ডের সুবহান মিয়াকে সভাপতি ও মেরাজ খানকে সাধারণ সম্পাদক এবং ৩নং ওয়ার্ডের মুসলিম উদ্দিন ফকিরকে সভাপতি ও মালেক মিয়া সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status