ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
মাতাল অবস্থায় স্কুলছাত্রীর বাড়িতে প্রবেশের চেষ্টা, যুবলীগ নেতা গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 4 November, 2020, 8:24 PM

মাতাল অবস্থায় স্কুলছাত্রীর বাড়িতে প্রবেশের চেষ্টা, যুবলীগ নেতা গ্রেপ্তার

মাতাল অবস্থায় স্কুলছাত্রীর বাড়িতে প্রবেশের চেষ্টা, যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় মদ্যপ অবস্থায় স্কুলছাত্রীর বাড়িতে জোর করে প্রবেশের সময় এক যুবলীগ নেতাকে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আজ বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতার নাম সুলতান মাহমুদ ওরফে সুজন (২৭)। তিনি উপজেলার গোসাইবাড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

বিষয়টি নিশ্চিত করেছেন ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন। তিনি বলেন, ‘সুলতান মাহমুদকে মাদক সেবনের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে গোসাইবাড়ি সাতমাথা এলাকায় স্থানীয়দের হাত থেকে তাকে উদ্ধার করে থানায় আনা হয়। সুলতান মাহমুদ উপজেলার পশ্চিম গুয়াডহরি গ্রামের বাসিন্দা।’

স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে সুলতান মাহমুদ গোসাইবাড়ি সাতমাথা এলাকায় এক স্কুলছাত্রীর বাড়িতে মাতাল অবস্থায় জোর করে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাকে বাধা দেয়। এতে তিনি মাতাল অবস্থায় গালিগালাজ করতে থাকেন। স্থানীয় লোকজন তাকে আটক করে রাখেন। খবর পেয়ে পুলিশ সেখান থেকে সুলতানকে উদ্ধার করে নিয়ে যায়।

তবে সুলতান মাহমুদ বলেন, ‘আমার ছোট ভাই দেশের বাইরে চাকরি করছে। পরিবারের সম্মতিক্রমে ওই স্কুলছাত্রীর সঙ্গে আমার ভাইয়ের বিয়ের কথা চলছে। ওই বিষয়ে কথা বলতে স্কুলছাত্রীর বাড়িতে গিয়েছিলাম। কিন্তু ওই বাড়ির লোকজন আমাকে ঢুকতে না দিয়ে আটকে রেখে মারধর করেছে।’

বগুড়ার (শেরপুর-ধুনট সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান বলেন, ‘স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। সুলতান মাহমুদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status