ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
আত্রাইয়ে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
কাজী আনিছুর রহমান
প্রকাশ: Wednesday, 4 November, 2020, 7:53 PM

আত্রাইয়ে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

আত্রাইয়ে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

নওগাঁয় আত্রাইয়ে  চেয়ারম্যন আবদুল মান্নান মোল্লা (৪৯) কে কুপিয়ে জখম করেছে  দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মধুগুড়নই (মালিপুকুর) নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে। সে উপজেলার বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মান্নান ব্যক্তিগত কাজে নওগাঁ সদরে গিয়েছিলেন। কাজ শেষ করতে দেরি হওয়ায় রাতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। আত্রাই উপজেলার মধুগুড়নই নামক স্থানে রাস্তাটি একটু ভাঙা থাকায় মোটরসাইকেলের গতি কমিয়ে ধীরে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে চেয়ারম্যানের মাথায় আঘাত করে দুর্বৃত্তরা। মাথায় হেলমেট থাকায় পিছলে গিয়ে বাম হাতে জখম হয়।

সাথে সাথে তিনি মোটরসাইকেল না থামিয়ে পাঁচুপুর গ্রামে একজনের বাড়িতে আশ্রয় নেন। পরে থানা পুলিশকে সংবাদ দিলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোসলেম উদ্দিন জানান, আহত আবদুল মান্নান বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এব্যাপারে থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status