ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ইটনায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ বিতরণ করলেন এমপি তৌফিক
আশরাফুল ইসলাম তুষার
প্রকাশ: Wednesday, 4 November, 2020, 7:47 PM

ইটনায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ বিতরণ করলেন এমপি তৌফিক

ইটনায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ বিতরণ করলেন এমপি তৌফিক

বাংলাদেশ কৃষকলীগের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড হীরা ধান-৬ এর বীজ বিতরণ করেছেন রাষ্ট্রপতি পুত্র কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।


বুধবার দুপুরে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে জেলা কৃষকলীগের ব্যাবস্থাপনায় ও ইটনা উপজেলা কৃষকলীগের আয়োজনে ৫০০ প্রান্তিক কৃষকের মাঝে এ বীজ বিতরণ অনুষ্ঠিত হয়।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণের শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।ইটনা উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি পরিমল কুমার সাহার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কৃষকনেতা আবুল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো:ইসমাইল হোসেন,ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরি কামরুল হাসান,জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।ইটনা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক বজলু মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের  সহ-সভাপতি জিয়া উদ্দিন সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক কামাল হোসেন চৌধুরী,সাংগঠনিক সম্পাদক কায়সার আহমেদ লিংকন,দপ্তর সম্পাদক দীপক দাস,স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এস এক আলমগীর,কৃষিবিদ মো:আসাদুল আলম রিজিওনাল ম্যানেজার সুপ্রীম সিড কম্পানি লিমিটেড কিশোরগঞ্জ প্রমুখ।  


সম্পাদনা: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status