ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
অপু আমাকে গালি দিয়েছে: বুবলী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 4 November, 2020, 5:31 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 4 November, 2020, 5:35 PM

অপু আমাকে গালি দিয়েছে: বুবলী

অপু আমাকে গালি দিয়েছে: বুবলী

ঢাকাইয়া চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। শাকিব খানের সঙ্গে অভিনয় করে পেয়েছেন দর্শকপ্রিয়তা। এছাড়া অপু বিশ্বাসের সঙ্গে শাকিবে সংসার ভাঙ্গার পরে বুবলীকে নিয়েও কম কথা উঠেনি শোবিজ অঙ্গনে। এবার বুবলী অপু বিশ্বাকে নিয়ে কথা বললে গণমাধ্যমে।


বুবলী বলেন, অপু আমাকে ফোন করে অকথ্য ভাষায় গালমন্দ করেন। এসময় তিনি আমাকে হুমকিও দিয়েছেন। তিনি আমাকে বলেন, এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ করব, তা সে দেখে নেবে। আমাকে সে কিছু বলারই সুযোগ দেয়নি। তারপর ফোন কেটে দেয়। এসব কথার রেকর্ড আমার কাছে আছে। দেখতে চাইলে, আমি দেখাতে পারব।

অপুই যে এসব কথা বলেছেন তার প্রমাণ স্বরূপ বুবলী বলেন, আমি প্রথমে বুঝতে পারিনি। পরে উনিই বলেছেন তিনি অপু। তা ছাড়া তার কণ্ঠ শুনলে আপনিও বুঝতে পারবেন। যে নোংরা ভাষায় কথা বলেছেন আমি তা বলতে পারছি না। অপু আমাকে গালি দিয়েছে। আমি তাকে নোংরা ভাষায় কিছু বলব এমন পরিবারে বড় হইনি।

অপু বিশ্বাস হুমকি দেয়ার প্রসঙ্গে বুবলী বলেন, শাকিব খানের সঙ্গে কাজ করার পর থেকেই বিভিন্ন মাধ্যমে আমাকে নিয়ে মন্তব্য করে আসছেন। তিনি চাচ্ছেন না আমি শাকিব খানের সঙ্গে কাজ করি। এর আগেও তিনি এমন ব্যবহার করেছেন।

এদিকে এমন পরিস্থিতি প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, হ্যাঁ, আমি বুবলিকে ফোন করে গালি দিয়েছি। গতকাল বুবলী তার ফেসবুক ওয়ালে শাকিব খানের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। এতে ক্যাপশন ছিল- ফ্যামিলি টাইম। এতে বুবলীর পরিবারের লোকজনও ছিল। আর এরপরেই এমন ঘটনা ঘটে।

অপু বিশ্বাস হঠাৎ মিডিয়া থেকে অন্তরালে চলে যাওয়ার পর চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন শবনম বুবলী। এ জুটি অভিনীত এ পর্যন্ত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। এ ছাড়া ‘অহংকার’ শিরোনামের সিনেমার শুটিং করছেন বুবলী-শাকিব।


সম্পাদনা: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status