ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘আদর্শিক’ লড়াই শুরু করার আহ্বান ফ্রান্সের প্রধানমন্ত্রীর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 November, 2020, 10:43 PM

‘আদর্শিক’ লড়াই শুরু করার আহ্বান ফ্রান্সের প্রধানমন্ত্রীর

‘আদর্শিক’ লড়াই শুরু করার আহ্বান ফ্রান্সের প্রধানমন্ত্রীর

ফ্রান্সের প্রধানমন্ত্রী জেন ক্যাসটেক্স, ইসলামের 'উগ্রপন্থা' ফ্রান্সের শত্রু বলে আখ্যায়িত করেছেন। রোববার ফ্রান্সের টিএফ ওয়ান চ্যানেলকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, 'এক শত্রু ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সেই শত্রুর নাম রয়েছে এবং আমরা তা জানি।'

এ সময় জেন ক্যাসটেক্স বলেন, 'সেই শত্রুর নাম ইসলামের 'চরমপন্থা'। তারা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যুদ্ধ করতে চায়।'

এ সময় তিনি বলেন, 'ফ্রান্সকে অবশ্যই ইসলামের চরমপন্থার বিরুদ্ধে আদর্শিক লড়াই শুরু করতে হবে। তার মতে, এই 'শত্রু' ফরাসিদের মধ্যে ঘৃণা ও সহিংসতা ছড়িয়ে ফরাসিদের বিভক্ত করতে চেষ্টা করছে, সেই সঙ্গে সমাজে বিভক্ত করতে চায়।'

ক্যাসটেক্স বলেন, 'এই লড়াইয়ে জিততে হলে ফরাসি সমাজকে ঐক্যবদ্ধ থেকে তার পরিচয়, স্বাধীনতা এবং প্রজাতন্ত্রের ব্যবস্থা নিয়ে গর্বিত হওয়া উচিত।

সেই সঙ্গে ইসলামের চরমপন্থা রুখতে ফ্রান্সের আইন আরও শক্তিশালী হওয়া উচিত বলে দাবি করেছেন তিনি।  সূত্রঃ- আল জাজিরা আরবি/উইওন

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status