ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
লক্ষ্মীপুরে মানবাধিকার সাংবাদিক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত
মোস্তাফিজুর রহমান টিপু
প্রকাশ: Monday, 2 November, 2020, 8:06 PM

লক্ষ্মীপুরে মানবাধিকার সাংবাদিক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে মানবাধিকার সাংবাদিক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে লক্ষ্মীপুরে মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর সোমবার লক্ষ্মীপুর প্রেস ক্লাব মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে লক্ষ্মীপুরে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার ২৫ জন সাংবাদিক অংশ নেন। বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন সহযোগিতা করে। লক্ষ্মীপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক জহিরুল ইসলাম শিবলুর সঞ্চালনায় সনদ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহিদুল ইসলাম, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল, সাধারণ সম্পাদক আবদুল মালেক, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কাউছার। এর আগে দিনব্যাপী কর্মশালায় মানবাধিকার ধারণা, মূলনীতি, মানবাধিকারের কাঠামো (জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে), মানবাধিকার রক্ষা ও উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা, মানবাধিকার অনুসন্ধানী প্রতিবেদন লেখার কলা-কৌশল, মানবাধিকার প্রতিবেদন প্রণয়ন বিষয়ে উপস্থাপনা করা হয়।

এতে প্রধান আলোচক ছিলেন বিএমএসএফ-এর মহাসচিব খায়রুজ্জামান কামাল। প্রশিক্ষক ছিলেন আমাদের নতুন সময়ের সিনিয়র সাব এডিটর শাহনাজ পলি, ভাসানটেক সরকারি কলেজের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মোহন। কর্মশালা শেষে অংশ নেয়া সব সাংবাদিকদের বিএমএসএফ’র পক্ষ থেকে সনদপত্র তুলে দেন অতিথিরা।

সম্পাদনা: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status