ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মহানবীর ব্যাঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে আত্রাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
কাজী আনিছুর রহমান
প্রকাশ: Monday, 2 November, 2020, 7:55 PM

মহানবীর ব্যাঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে আত্রাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মহানবীর ব্যাঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে আত্রাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ফ্রান্সে মহানবীর অবমাননা ও ব্যাঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে নওগাঁর আত্রাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা ইমাম উলামা পরিষদ এ কর্মসূচীর আয়োজন করে। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ইমাম উলামা ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে আত্রাই উপজেলা ইমাম উলামা পরিষদের সভাপতি আলহাজ¦ মওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আত্রাই মদিনাতুল উলুম মাদ্রাসার মহাতামিম মুজাহিদ খাঁন, হাফেজ মওলানা মতিউর রহমান, হাফেজ মওলানা আরিফুল ইসলাম, হাফেজ মওলানা আব্দুর রহমান,  হাফেজ মাওলানা শফিকুল ইসলাম, আব্দুস ছালাম প্রমূখ।

এ সময় বক্তারা ফরাসি সব পণ্য বয়কট ও ইসলাম বিদ্বেষী সব চক্রান্তের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহবান জানান।

সম্পাদনা: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status