ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
টম ক্রুজের চেয়েও আকর্ষণীয় শাহরুখ: মরগ্যান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 November, 2020, 5:31 PM

টম ক্রুজের চেয়েও আকর্ষণীয় শাহরুখ: মরগ্যান

টম ক্রুজের চেয়েও আকর্ষণীয় শাহরুখ: মরগ্যান

বলিউড কিং ও কলকাতা নাইট রাইডার্স মালিক শাহরুখ খানের জন্মদিনে দুর্দান্ত জয় উপহার দিয়েছে ইয়োন মরগ্যানরা। এবার শুভেচ্ছা বার্তায় শাহরুখকে টম ক্রুজের সঙ্গে তুলনা করলেন প্রকৃতপক্ষে টম ক্রুজের থেকেও আকর্ষণীয় বললেন নাইট রাইডার্স অধিনায়ক ইয়োন মরগ্যান।

সোশ্যাল মিডিয়ায় নাইট রাইডার্সের পোস্ট করা শুভেচ্ছা বার্তায় মরগ্যান শাহরুখকে নিয়ে বলেন, সবাই শাহরুখকে ভারতের টম ক্রুজ হিসেবে বর্ণনা করে। আসলে ও টম ক্রুজের থেকেও আকর্ষণীয়।

দীনেশ কার্তিক শাহরুখ প্রসঙ্গে বলেন, আমার মনে আছে, একবার আমি বালি গিয়েছিলাম। সেখানে অটো-রিক্সা ড্রাইভার আমাকে বলেছিল যে, অপনি ভারত থেকে এসেছেন। শাহরুখ খান, প্রীতি জিন্তা, বীর-জারা। শাহরুখ এরকমই জনপ্রিয়।

আন্দ্রে রাসেল শাহরুখের সঙ্গে প্রথমবার দেখা হওয়া প্রসঙ্গে বলেন, অসাধারণ মুহূর্ত ছিল সেটা। শাহরুখ অত্যন্ত ভদ্র ও নম্র। আমার পাশে দাঁড়িয়েছিল এবং জড়িয়ে ধরেছিল। আমি অত্যন্ত কঠোর প্রকৃতির। তা সত্ত্বেও আমি আপ্লুত হয়েছিলাম।

প্যাট কামিন্স শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, তোমাকে এখনো ২১ বছরের মনে হয়। সুতরাং এবারের জন্মদিনসহ আসন্ন জন্মদিনগুলোও উপভোগ কর।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status