ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কেন স্ত্রীকে অন্যের সঙ্গে নিজের ভাবি বলে পরিচয় করান শাহরুখ?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 November, 2020, 1:01 PM

কেন স্ত্রীকে অন্যের সঙ্গে নিজের ভাবি বলে পরিচয় করান শাহরুখ?

কেন স্ত্রীকে অন্যের সঙ্গে নিজের ভাবি বলে পরিচয় করান শাহরুখ?

বলিউডের ইতিহাসের অন্যতম সেরা অভিনেতা যাকে বলিউডের বাদশা বলা হয় তিনি হচ্ছেন শাহরুখ খান। আজ ২ নভেম্বর সেই কিং খানের জন্মদিন। বলিউড সুপারস্টার শাহরুখ খান আজ ৫৫-তে পা রেখেছেন।

শাহরুখ বেড়ে উঠেছেন দিল্লি শহরে। মুম্বাইয়ে পাড়ি জমানোর আগে পড়াশোনা থেকে শুরু করে সবকিছুই তার এই শহরকে ঘিরে। এর সঙ্গে তার অনেক মজার স্মৃতিও জড়িয়ে আছে। দিল্লি শহর নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে এক অনুষ্ঠানে এমনই এক মজার তথ্য জানিয়েছেন শাহরুখ। এখনো নাকি দিল্লিতে গেলে স্ত্রী গৌরীকে ভাবি ডাকেন তিনি।

কারণ ব্যাখ্যা করে বলিউডে ‘কিং খান’খ্যাত এই তারকা বলেন, “আমি গ্রিন পার্কে থাকতাম। নতুন নতুন প্রেমিকা হয়েছে তখন। গার্লফ্রেন্ড বলতে শুধু একসঙ্গে ঘোরাফেরা করতাম। আমরা দিল্লিবাসী তাদেরকেই গার্লফ্রেন্ড বলে পরিচয় দিতাম। একদিন তাকে নিয়ে ঘুরছি হঠাৎ একদল গুণ্ডা টাইপ ছেলে আমার সামনে দাঁড়ায়। এর মধ্যে একজন আমাকে জিজ্ঞাসা করে, ‘এই মেয়ে কে?’ আমি বলি, সে আমার গার্লফ্রেন্ড। ওই ছেলে বলে, ‘গার্লফ্রেন্ড না তোমার ভাবি।’ আমি জোর দিয়ে বলতে থাকি আমার গার্লফ্রেন্ড। আমার কথা শেষ না হতেই আমাকে খুব মারধর করে। এরপর থেকে দিল্লিতে গৌরী পাশে থাকলেও কেউ জিজ্ঞেস করলে বলি, সে আমার ভাবি।”

এদিকে এবার শাহরুখ তার জন্মদিনে বিশেষ কোনো আয়োজন করছেন না। করোনা মহামারির কারণে প্রতি বছরের মতো এবার তার বাড়ি মান্নাতের সামনে ভক্তদের ভালোবাসায় সিক্ত হবেন না তিনি। দূরত্ব বজায় রেখেই বিশেষ দিনটি উদযাপন করবেন। বর্তমানে আরব আমিরাতে অবস্থান করছেন এই অভিনেতা।

সম্পাদনা: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status