ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রশাসনের হাতে চলে যেতে পারে বার্সেলোনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 November, 2020, 12:59 PM

প্রশাসনের হাতে চলে যেতে পারে বার্সেলোনা

প্রশাসনের হাতে চলে যেতে পারে বার্সেলোনা

প্রশাসনের হাতে চলে যেতে পারে ক্লাব বার্সেলোনার নিয়ন্ত্রণ। ৫ নভেম্বরের মধ্যে প্রায় ২০০ মিলিয়ন ইউরো ব্যয় কমিয়ে আনতে না পারলে ঘটতে পারে এমনই ঘটনা।

করোনা মহামারিতে ভয়াবহ অর্থসংকটে পড়েছে বার্সা। ব্যয় কমাতে ফুটবলারদের ৩০ শতাংশ বেতন কাটার সিদ্ধান্ত নেয় তারা। তবে এ নিয়ে বার্তোমিউয়ের নেতৃত্বাধীন কমিটির সঙ্গে খেলোয়াড়দের বিরোধ সৃষ্টি হয়।

সম্প্রতি ক্লাব সভাপতির দায়িত্ব ছেড়েছেন তিনিও। কিন্তু এই সমস্যার কোনো সুরাহা হয়নি। পারিশ্রমিক কম নেয়ার বিষয়ে মেসি-গ্রিজম্যানদের বোঝানোর চেষ্টা করছে ক্লাব কর্তৃপক্ষ। তবে যদি এই প্রস্তাবে তারা রাজি না হয়, মহাসংকটে পড়ে যাবে বার্সা।

নভেম্বরের শুরুতেই ১৯০ মিলিয়ন ইউরো ব্যয় কমানো না গেলে ২০২১ সালের জানুয়ারিতে দায়িত্ব হারাতে পারে ক্লাব ম্যানেজমেন্ট। বার্সেলোনার কর্তৃত্ব চলে যেতে পারে কাতালান প্রশাসনের হাতে।
     

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status