ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুষ্টিয়ায় ফেনসিডিলসহ দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 1 November, 2020, 8:32 PM

কুষ্টিয়ায় ফেনসিডিলসহ দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার

কুষ্টিয়ায় ফেনসিডিলসহ দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিজিবি সদস্যদের হাতে ফেনসিডিলসহ দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার হয়েছেন।

তারা হলেন- এজাজ মাহমুদ অনি (২৪) ও তার বন্ধু আমির হোসেন অভি (২৪)। শনিবার রাত ৯টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মহিষকুন্ডি ঘুনাপাড়া এলাকা থেকে তাদের ছয় বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়।

এজাজ মাহমুদ অনি কুষ্টিয়া ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার গোলাম ছিদ্দিকের ছেলে। আমির হোসেন অভি শহরতলীর জুগিয়া এলাকার রমজান আলীর ছেলে ও ছাত্রলীগের সদস্য।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জহুরুল আলম বলেন, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে শনিবার রাতে মহিষকুন্ডি ঘুনাপাড়া এলাকায় অভিযান চালায় বিজিবি।

এ সময় দৌলতপুর সীমান্ত থেকে মোটরসাইকেলযোগে মাদক নিয়ে কুষ্টিয়া ফেরার পথে ছয় বোতল ফেনসিডিলসহ দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়।

পরে তাদের দৌলতপুর থানায় সোপর্দ করা হয়। দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রোববার সকালে তাদের জেলহাজতে পাঠানো হয়।

 
সম্পাদনা:খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status