ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্যাগ গুছিয়ে ফিরে যাওয়ার সময় হয়েছে ট্রাম্পের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 November, 2020, 8:18 PM

ব্যাগ গুছিয়ে ফিরে যাওয়ার সময় হয়েছে ট্রাম্পের

ব্যাগ গুছিয়ে ফিরে যাওয়ার সময় হয়েছে ট্রাম্পের

ব্যাগ গুছিয়ে ট্রাম্পের বাড়ি ফিরে যাওয়ার সময় হয়েছে বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন।     

রোববার থেকে দুই দিনের ব্যাপকভিত্তিক প্রচারণায় নেমেছে দুই প্রার্থী। শেষ মুহূর্তে মূলত ব্যাটলগ্রাউন্ড বা দোদুল্যমান হিসেবে পরিচিত রাজ্যগুলোর ওপর জোর দিচ্ছেন ট্রাম্প।

সব সমীকরণ উল্টে দিয়ে গতবারের মতো এবারও চমক দিতে চাইছেন ট্রাম্প। ৩ নভেম্বর চূড়ান্ত বিজয় ছিনিয়ে নিতে শেষ মুহূর্তের প্রচারে এখন তাই মরিয়া ট্রাম্প শিবির।

শনিবার পেলসিলভানিয়ায় চারটি সমাবেশে অংশ নেন তিনি। রাজ্যটিতে এখনও সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন বাইডেন।

হোয়াইট হাউসে আরও চার বছর থাকার লড়াইয়ে রোববার থেকে প্রচারাভিযান আরও জোরদার করেছেন তিনি। খবর রয়টার্স ও এএফপির।

মিশিগানের ডেট্রয়েটে এক নির্বাচনী সমাবেশে জো বাইডেন বলেন, ‘যে প্রেসিডেন্ট জাতির মধ্যে বিভেদ তৈরি করেছেন, জাতিকে রক্ষা করতে ব্যর্থ হয়েছেন এবং দেশে ঘৃণা ছড়িয়েছেন তিনদিনের মধ্যেই আমরা তার সমাপ্তি ঘটাতে পারি।

জো বাইডেন বলেন, তিনি এই নির্বাচনে বেশ আশাবাদী যে, আমেরিকানরা ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য এবার ভোট দেবেন।

তিনি বলেন, ‘লাখ লাখ আমেরিকান এর মধ্যেই ভোট দিয়েছেন। আরও কয়েক লাখ মানুষ সামনের দিনগুলোতে ভোট দেবেন।’

তিনি আরও বলেন, ‘আপনাদের জন্য আমার একটি সহজ বার্তা হচ্ছে, এ দেশের শক্তি পরিবর্তনের ক্ষমতা আপনাদের হাতে। ডোনাল্ড ট্রাম্প কীভাবে চেষ্টা করেছেন সে বিষয়ে আমি মাথা ঘামাই না। এ দেশের জনগণকে ভোট দেওয়া থেকে কেউ বিরত রাখতে পারবে না।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status