ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ মে ২০২৬ ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফ্রান্সের পণ্য বয়কট করে সমালোচনা, জবাবে যা বললেন ফারিয়া
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 1 November, 2020, 10:17 AM

ফ্রান্সের পণ্য বয়কট করে সমালোচনা, জবাবে যা বললেন ফারিয়া

ফ্রান্সের পণ্য বয়কট করে সমালোচনা, জবাবে যা বললেন ফারিয়া

ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মাদ (স.)- কে অপমানের প্রতিবাদে মুসলিম বিশ্ব উত্তাল। প্রতিবাদ জানিয়ে বেশ কয়েকটি আরব বাণিজ্য সমিতি ফরাসি পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে। সেই ডাকে সাড়া দিয়েছে বাংলাদেশও।

বিশ্বের অনেক মুসলিম তারকাও ফরাসি পণ্য বর্জন করে অন্যদের উৎসাহিত করলেন। এবার ফরাসি পণ্য বর্জনের আহ্বান জানান ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া মাজহার।

সেই সঙ্গে শনিবার (৩১ অক্টোবর) এক স্ট্যাটাসে জানান, তিনি ফরাসি ব্র্যান্ডের একটি দামি ঘড়িও ফেলে দিয়েছেন।

এ স্ট্যাটাসের পর থেকে যেমন প্রশংসা পাচ্ছেন তেমনি অনেকে সমালোচনাও করছেন ফারিয়ার। এবার সেই সমালোচনার জবাব দিয়েছেন এ নায়িকা।

আগের স্ট্যাটাসের কয়েক ঘণ্টা পির দেয়া নতুন স্ট্যাটাসে নুসরাত ফারিয়া লিখেছেন, 'কেন একটি সহজ বিষয়কে এতটা জটিল করে তুলতে হবে? যদি কারোর কথা আমার অনুভূতিতে আঘাত করে তবে কি সেটা জানানোর অধিকার নেই? নাকি অভিনেত্রী বলে আমার কোনো মতামতই থাকতে পারে না?

আমার ধর্ম আমার বিশ্বাস এবং আমার সহ্যসীমার বাইরে চলে যায় এমন কিছু নিয়ে কথা বলার ২০০ ভাগ অধিকার আমার আছে।'

সম্পাদনা:খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status