ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ মে ২০২৬ ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফ্রান্সে গির্জার সামনে এবার যাজককে গুলি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 November, 2020, 10:02 AM

ফ্রান্সে গির্জার সামনে এবার যাজককে গুলি

ফ্রান্সে গির্জার সামনে এবার যাজককে গুলি

এবার ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর লিঁওতে একটি গির্জার যাজককে গুলি করা হয়েছে। আহত যাজকের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ হামলাকারীকে আটক করতে সক্ষম হলেও তার পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার বিকেল ৪টার দিকে ওই যাজক গির্জার কাছাকাছি আসার পর হামলাকারী তাকে লক্ষ্য করে গুলি করে। আহত ওই যাজককে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গির্জাটি গ্রীক অর্থোডক্স। হামলার পরপরই এলাকাটি ঘিরে ফেলে পুলিশ।
যে সব জায়গায় ভিড় বেশি সেখানে সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট। এমনকি উপাসনালয় ও স্কুলের নিরাপত্তাও সুনিশ্চিত করা হবে। বাস্তবে তেমনটাই হয়েছে। তারপরও কীভাবে এমন হামলার ঘটনা ঘটল, তার উত্তর দেশটির পুলিশের কাছে নেই।

এর আগে নিস শহরে নটরডেম গির্জার বাইরে তিন জনকে মাথা কেটে খুন করা হয়। হামলার পরপরই গোটা ফ্রান্সে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে কর্তৃপক্ষ। এছাড়া, ওই ঘটনায় করণীয় নিয়ে জরুরি বৈঠকও ডেকেছিল ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী।

সম্পাদনা:খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status