ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৫ মে ২০২৬ ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘নবাব সলিমুল্লাহর নাতি’ কারাগারে
নতুন সময় প্রতেবেদক
প্রকাশ: Saturday, 31 October, 2020, 9:16 PM

‘নবাব সলিমুল্লাহর নাতি’ কারাগারে

‘নবাব সলিমুল্লাহর নাতি’ কারাগারে

প্রায় সোয়া তিন কোটি টাকা আত্মসাতের মামলায় নবাব সলিমুল্লাহর নাতি পরিচয় দেয়া প্রতারক আলী হাসান আসকারীকে তিনদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

গত বৃহস্পতিবার আসামিকে তিনদিনের রিমান্ডে পাঠানো হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষ হয়ে যাওয়ায় আজ মোহাম্মদপুর থানা পুলিশ কারাগারে পাঠানোর আবেদন করে। শুনানি শেষে শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত বুধবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আলী হাসান আসকারীসহ তাঁর প্রতারকচক্রের ছয়জনকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) ইকোনমিক ক্রাইম অ্যান্ড হিউম্যান ট্রাফিকিং টিম।

গ্রেফতার ছয়জন হলেন- নবাবের নাতি পরিচয়দানকারী আলী হাসান আসকারী (৪৮), মো. রাশেদ ওরফে রহমত আলী ওরফে রাজা (৩৪), মীর রাকিব আফসার (২০), মো. সজীব ওরফে মীর রুবেল (৩৩), মো. আহম্মদ আলী (৩৮) ও মো. বরকত আলী ওরফে রানা (৩২)।

প্রতারক হাসান আসকারীর কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত তার ভুয়া কোম্পানির প্রচারপত্র, নবাব পরিবারের অ্যামবুশ সিল, ওয়াকিটকি সেট, ভিওআইপি সরঞ্জাম, বিদেশে পাঠানোর নামে তৈরি করা সাড়ে ৩০০ মেডিকেল সনদ, ল্যাপটপ ও কয়েকটি মুঠোফোনের সিমকার্ড উদ্ধার করা হয়।

গ্রেফতারের পর বেরিয়ে আসে আসকারী ও তার চক্রের প্রতারণা করার অবাক করা সব চিত্র।

পুলিশ জানায়, মোহাম্মদপুর থানায় গত ২৪ অক্টোবর বিদেশে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে একটি মামলা হয়। প্রতারণার শিকার ও মামলার বাদী ফেনীর স্কুলশিক্ষক আবদুল আহাদ সালমান। এই মামলায় গ্রেফতারের পর তাদের তিনদিনের রিমান্ডে নেয়া হয়। মামলাটি তদন্ত করছেন হাফিজুর রহমান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, করোনাভাইরাসের কারণে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ৫০০ লোক নিয়োগ দেয়া হবে- এমনটা জানিয়ে মামলার বাদীকে বিদেশ যেতে আগ্রহী ৪০০ লোক সংগ্রহ করতে বলেন আলী হাসান আসকারী। তার কথায় বিশ্বাস করে বাদী বিদেশ যেতে আগ্রহী ৪০০ লোকের কাছ থেকে তিন কোটি ৩৫ লাখ টাকা সংগ্রহ করে তাকে দেন। টাকা পেয়ে কাউকে বিদেশে না পাঠিয়ে বাদীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানিয়েছেন, তারা ১০ কোটি টাকার বেশি প্রতারণা করে হাতিয়ে নিয়েছে। প্রতারক চক্রের প্রধান আলী হাসান আসকারী নিজেকে নবাব সলিমুল্লাহ খানের নাতি হিসেবে পরিচয় দেন।

সম্পাদনা: রেদুয়ান আহম্মেদ রাহাত 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status