|
জয়ের নতুন মিউজিক ভিডিও 'কাল নাগিনী' প্রকাশ
নতুন সময় প্রতিবেদক
|
![]() জয়ের নতুন মিউজিক ভিডিও 'কাল নাগিনী' প্রকাশ ভালো রাখতে তোমার মন দিলাম কিনে মুঠো ফোন, ফ্লাক্সী করি সেই ফোনেতে আমি। তুমি সেই ফোনেতে প্রেম করোগো অন্য জনের সাথে। কেমন করে পারলে তুমি? ও সুমি,,,,,,, ও সুমি,,,,,, এমন কথার ভিত্তিতে গানটির ভিডিও চিত্র নির্মান করেছেন, এস.এ লিটন। উত্তরা ও তিনশো ফিটে এর বিভিন্ন লোকেশন এ ভিডিও চিত্র ধারন করা হয়েছে। গান চিত্রে মডেল হয়েছেন প্রিন্স ও সোনিয়া আক্তার লাজু। তাদের সঙ্গে সঙ্গিত শিল্পী জয় নিজেও অভিনয় করেছেন। গানটি ইউটিউব চ্যানেল আ্ইগ্লাস এ প্রকাশ পেয়েছে। জয় বলেন, গানটি প্রকাশ এর পর গত তিন দিনে ভালো রেসপন্স পাচ্ছি। আশা করছি সামনে আরো সাড়া মিলবে। গানটির সুটিং এর দিন বৃষ্টি ছিলো তাই সুটিং এর পরিকল্পনা কিছু পরিবর্তন করতে হয়েছে। আউটডোর সুটিং এ কম সময় পেয়েছি, তার পর ও গান এর কথার সঙ্গতি রেখে গান চিত্রটি তৈরীর চেষ্টা রেখেছি। জয়ের মতে, মহামারি করোনা ভাইরাসে সারা বিশ্বের মানুষের কাছ থেকে যেনো আনন্দ কেড়ে নিয়েছে। আমরা এখন প্রয়োজন ছাড়া বাহিরে যাচ্ছিনা, মিলনায়তন গুলো বন্ধ, কোথাও কোনো অনুষ্ঠান হচ্ছেনা। চায়ের দোকানে কোন ভিড় নেই, আড্ডার স্থান গুলো ফাকা পড়ে আছে। বন্ধু বান্ধব মিলে আগের মতো আনন্দ আড্ডা মেতে উঠছে না। পরস্পর এর মধ্যে দূরত্ব তৈরী হচ্ছে।একটা জটিল সময় অতিবাহিত করছে সবাই। শিল্পী হিসেবে আমি একটা দায়বদ্ধতা অনুভব করছি। সেটা হলো এ মানুষ গুলোকে আনন্দ দেওয়ার মাধ্যমে হতাশা থেকে মুক্ত রাখার। তাই ঘরে ঘরে থাকা মানুষ গুলোকে বিনোদন দিতে পূজোয় একটি গান প্রকাশ করলাম। আশা করছি আমার গানটি দর্শকদের কিছুটা হলেও আনন্দ দিতে পারবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
