বড়াইগ্রামে মেয়র প্রার্থী মাজেদুল বারী নয়ন এর গনসংযোগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 20 October, 2020, 11:16 PM
বড়াইগ্রামে মেয়র প্রার্থী মাজেদুল বারী নয়ন এর গনসংযোগ
নাটোরের বড়াইগ্রামে মঙ্গলবার বড়াইগ্রাম পৌরসভার লক্ষীকোল বাজার এলাকায় আধুনিক নগরী গঠনে তার পরিকল্পনার বার্তা জনগণের নিকট পৌঁছে দিয়ে এবং দোয়া প্রার্থনা করে গনসংযোগ করেন মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মাজেদুল বারী নয়ন।
গনসংযোগে অংশগ্রহণ করেন পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, স্থানীয় এমপি পুত্র আসিফ আবদুল্লাহ বিন কুদ্দুস শোভন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল বারী, প্রচার সম্পাদক আব্দুল বারেক, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, পৌর আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন বকুল, শ্রম বিষয়ক সম্পাদক রবিউল করিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল ইসলাম সরদার, পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান তুহিন, বড়াইগ্রাম অনার্স কলেজ সভাপতি হাসানুজ্জামান শিপন, সম্পাদক নিলয় সরকার নাসিম,পৌর আওয়ামীলীগের বিভিন্ন ওয়ার্ড সভাপতি/সম্পাদক, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী সহ বিপুল সংখ্যক স্থানীয় জনসাধারণ।
গনসংযোগ শেষে মাজেদুল বারী নয়নের সমর্থনে একটি বিশাল মিছিল পৌর গেট হতে লক্ষীকোল বাজার পুরাতন হলমোড় হয়ে রাজ্জাক মোড়ে গিয়ে শেষ হয়।