ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
গিটার বাজানো শিখছেন মৌটুসী বিশ্বাস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 20 October, 2020, 8:18 PM

গিটার বাজানো শিখছেন মৌটুসী বিশ্বাস

গিটার বাজানো শিখছেন মৌটুসী বিশ্বাস

করোনার কারণে অভিনয়ে খুব বেশি নিয়মিত নন মৌটুসী বিশ্বাস। শুটিং না থাকলে বেশিরভাগ সময় বাসাতেই অবস্থান করেন। এই অখণ্ড অবসর সময়ে নিজের পছন্দের কিছু কাজ নিয়েই ব্যস্ত থাকার চেষ্টা করেন এই অভিনেত্রী।

তেমনি একটি কাজ গিটার শেখা। তাই করোনার কারণে এই অবসরে গিটার বাজানো শেখার কাজটিও চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে দুটি গানও বাজানো শিখেছেন মৌটুসী। এর একটি রবীন্দ্র সঙ্গীত, অন্যটি আধুনিক।

এ প্রসঙ্গে মৌটুসী বিশ্বাস বলেন, করোনার কারণে ঘর থেকে বের হওয়া কমিয়ে দিয়েছি। তাই অবসর সময়টাকে কাজে লাগানোর জন্যই গিটার বাজানোর শিখছি। এই যন্ত্রটির প্রতি আগে থেকেই একটি টান ছিল। তাই এটি বাজানো শেখার মাধ্যমে দীর্ঘ দিনের মনের আকাঙ্ক্ষাটাও পূরণ করছি।

অন্যদিকে দুটি ধারাবাহিক নাটকের কাজ রয়েছে তার। এর একটি হল তৌকীর আহমেদের পরিচালনায় ‘রূপালি জোছনায়’। এটি চ্যানেল আইতে প্রচার হচ্ছে। অন্যদিকে পারভেজ আমিনের পরিচালনায় ‘আগুন পাখি’ নামের আরেকটি ধারাবাহিক নাটকের শুটিং চলছে। এটি দীপ্ত টিভিতে প্রচার হবে।

সম্পাদনায়:খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status