ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
দূর্গাপূজার বিশেষ নাটকে জাপানের নাগরিক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 20 October, 2020, 7:15 PM

দূর্গাপূজার বিশেষ নাটকে জাপানের নাগরিক

দূর্গাপূজার বিশেষ নাটকে জাপানের নাগরিক

দুর্গাপূজা উপলক্ষে এনটিভিতে দশমীর দিন প্রচারিত হবে বিশেষ নাটক ‘ভৈরবী’। রাত ৯টা ৩০ মিনিটে এটি প্রচারিত হবে।

নাটকটি পরিচালনা করেছেন গৌতম কৈরী। নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে মনোজ প্রামাণিকের বিপরীতে অভিনয় করেছেন জাপানী নাগরিক মে ওয়াতানবি।  নাটকটিতে মনোজের চরিত্রের নাম নীল এবং মে ওয়াতানবির চরিত্রের নাম আঁকি।

নাটকের গল্পে দেখা যায়, পাঁচ বছর পর দেশে ফিরেছে নীল। জাপানে গিয়েছিল পিএইচডি করতে। মাঝে আর দেশে আসতে পারেনি। তাই তার আগমন উপলক্ষে বাড়িতে উৎসবের আমেজ। ধান দূর্বা নিয়ে বাড়িতে রঙের শেষ নেই। কিন্তু গাড়ি থেকে নীল যখন নামে, দেখা যায় তার সঙ্গে একজন জাপানি মেয়ে। তাকে ছেলের স্ত্রী ভেবে মা সেখানেই অজ্ঞান!

আসলে ঘটনা কিন্তু তা নয়। আকি নামে এই মেয়ের সঙ্গে নীলের পরিচয় জাপানে। নীল তাকে দীর্ঘ পাঁচ বছর ধরে বাংলা শিখিয়েছে। আঁকি এই দেশে এসেছে সাংস্কৃতিক ভিন্নতা নিয়ে গবেষণা করতে। নীলের মুখে দুর্গাপূজার কাহিনী শুনে শুনে বাংলাদেশে আসার আগ্রহ জন্মে আকির।

অথচ বাংলাদেশে এসে আকি আবিষ্কার করে এক ভিন্ন পরিবেশ। ওর মা মারা গিয়েছে সেই ছোট বেলায়। নিউক্লিয়ার ফ্যামিলিতে অভ্যস্ত ও ব্যক্তিকেন্দ্রিক সমাজ ব্যবস্থায় আকি বুঝতে পারেনি পারিবারিক বন্ধনের গুরুত্ব। পরিবারে মায়ের গুরুত্ব ও ভূমিকা।

গবেষণা করতে এসে আকি পরিচিত হয় এক অন্যরকম মানবিক পরিবারের। পূজার উৎসব শেষে দশমীর দু’দিন পর আকি চলে যায় নিজ দেশে। যাবার সময় সাথে করে নিয়ে যায় এক অনন্য অভিজ্ঞতা।

দুর্গার কাহিনী শুনে, বিশেষত্ব শুনে ওর কাছে মনে হয়, পরিবারে একজন মায়ের ভূমিকা দুর্গার চেয় কম না। তারা যেভাবে আদরের চাদরে পরিবারকে আগলে রাখে, সবদিক সামলায়, আমাদের পরিবারের মায়েরা একেকজন দুর্গা। এভাবেই এগিয়ে যায় নাটকটির গল্প।

অভিনয় প্রসঙ্গে মনোজ প্রামাণিক বলেন, ভিনদেশী অভিনেত্রীর সঙ্গে অভিনয় করতে কিছুটা কষ্ট হলেও অভিনয়ের অভিজ্ঞতা খারাপ নয়। ওয়াতানবি বাংলা ভাষায় অভিনয় করেছেন। যা উপভোগ্য হবে। এছাড়া নাটকটির গল্প বেশ গোছানো। সব মিলিয়ে নাটকটি দর্শকের ভালো লাগবে।


সম্পাদনা: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status