ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাগুরায় সুদ কারবারিকে গলা কেটে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 14 October, 2020, 11:31 PM

মাগুরায় সুদ কারবারিকে গলা কেটে হত্যা

মাগুরায় সুদ কারবারিকে গলা কেটে হত্যা

মাগুরার শ্রীপুরে মনিরুল মীর (৪৫) নামের এক সুদ কারবারির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মনিরুল চৌগাছি গ্রামের ইসহাক মীরের ছেলে।

এলাকাবাসী জানান, সন্ধ্যায় দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদ ভবনের পেছনে ধানক্ষেতের মধ্যে রক্তাক্ত অবস্থায় মনিরুলকে পড়ে থাকতে দেখা যায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে। মনিরুল এলাকায় সুদের কারবারি করতেন।

শ্রীপুর থানার ওসি আলি আহমেদ মাসুদ যুগান্তরকে জানান, কে বা কারা গলা কেটে তাকে হত্যা করেছে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তার শরীরে আরও আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ড নিয়ে তদন্ত চলছে।

সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status