ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ১২
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 14 October, 2020, 11:28 PM

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ১২

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ১২

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বেপরোয়া গতিতে আসা ডাম্পার ও যাত্রীবাহী চকরিয়া সার্ভিস গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন একজন। এ সময় আহত হয় ১২ যাত্রী।

বুধবার দুপুর আড়াইটার সময় মইক্ক্যাঘোনা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে।
জানা গেছে, নিহত ডাম্পার চালক আব্দুল মতলব বাপ্পু (২০) খুটাখালী ইউপির উত্তর ফুলছড়ি গ্রামের আবু বক্করের পুত্র।
এ দুর্ঘটনায় চকরিয়া সার্ভিসের ১২ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের স্থানীয় ও পুলিশ উদ্ধারপূর্বক উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার দুপুর আড়াইটার সময় কক্সবাজারমুখী চকরিয়া সার্ভিসের সাথে ডুলাহাজারামুখী দ্রুতগামী ডাম্পার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ডাম্পার চালক বাপ্পু মারা যায়।

এ সময় ভারি বৃষ্টিপাত হচ্ছিল। খবর দিলে মালুমঘাট হাইওয়ে পুলিশ দ্রুত দুর্ঘটনাস্থলে এসে জনতার সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের হাসপাতালে প্রেরণ করে।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ (ইন্সপেক্টর) মোর্শেদুল আলম চৌধুরী বলেন, ডাম্পার আর চকরিয়া সার্ভিস গাড়ির মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলে ডাম্পার চালক মারা যায়। চকরিয়া সার্ভিসের আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাস ও ডাম্পার জদ্ধ করে লাশ ময়নাতদন্তের জন্য সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে।



সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status