ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সরকারি অফিসে দৈনিক মজুরি বাড়ল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 14 October, 2020, 11:23 PM

সরকারি অফিসে দৈনিক মজুরি বাড়ল

সরকারি অফিসে দৈনিক মজুরি বাড়ল

দৈনিক মজুরির ভিত্তিতে সরকারি অফিসে কাজ করা শ্রমিকদের মজুরি আরও ১০০ টাকা বাড়ানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে বুধবার এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করা হয়েছে।


নতুন আদেশের ফলে এখন থেকে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন সরকারি দপ্তরে নিয়মিত কাজ করা দক্ষ শ্রমিকরা ৬০০ টাকা মজুরি পাবেন। যা এতদিন তারা সর্বশেষ ২০১৬ সালে নির্ধারণ করা মজুরি হারে ৫০০ টাকা পেয়ে আসছিলেন।

এছাড়া যারা অনিয়মিত অদক্ষ শ্রমিক, তাদের মজুরিও বাড়ানো হয়েছে। এখন থেকে তারা পাবেন ৫৭৫ টাকা মজুরি, যা আগে ছিল ৪৭৫ টাকা।

অপরদিকে, বিভাগীয় শহর এবং অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় নিয়মিত দক্ষ শ্রমিকদের দৈনিক মজুরিও আরও ১০০ টাকা বাড়ানো হয়েছে। এখন থেকে তারা ৬০০ টাকা দৈনিক মজুরি পাবেন। যা আগে ছিল ৫০০ টাকা। আর অনিয়মিত অদক্ষ শ্রমিকরা পাবেন ৫৫০ টাকা, যা আগে ছিল ৪৫০ টাকা।

এছাড়াও জেলা এবং উপজেলায় নিয়মিত দক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি আরও ১০০ টাকা বাড়ানো হয়েছে। তারা আগে পেতেন ৪৫০ টাকা, এখন পাবেন ৫৫০ টাকা। আর অনিয়মিত অদক্ষ শ্রমিকরা আগে মজুরি পেতেন ৪০০ টাকা, এখন পাবেন ৫০০ টাকা।

তবে দৈনিক মজুরিতে নিয়োগের ক্ষেত্রে শ্রমিকের সংখ্যা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদিত হতে হবে বলে অর্থ বিভাগ আদেশে বলেছে।


সম্পাদনায়: এম আলমগীর
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status