ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজশাহীতে ১২টি স্বর্ণসহ গ্রেফতার ৩
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 14 October, 2020, 11:36 PM

রাজশাহীতে ১২টি স্বর্ণসহ গ্রেফতার ৩

রাজশাহীতে ১২টি স্বর্ণসহ গ্রেফতার ৩

রাজশাহীতে যাত্রীবাহী একটি বাস থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) ঢাকা-রাজশাহী মহাসড়কের বেলপুকুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এই স্বর্ণ আটক করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিজিবি জানায়, স্বর্ণ পাচার হচ্ছে এমন খবরে বিকেলে রাজশাহী-নাটোর সড়কের পুঠিয়ায় চেকপোস্ট বসানো হয়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী গ্রামীণ ট্রাভেলসের একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় আলাল নামের এক যাত্রীর স্যান্ডেলের নিচে লুকানো ১২টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের কামার পাড়া থেকে শ্রী সুব্রত কর্মকার ও মহানন্দা ব্রিজের নিচ থেকে রিমন হালদারকে আটক করা হয়। আটককৃতদের বেলপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status