ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬ ● ১৫ কার্তিক ১৪৩৩
ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে হত্যার হুমকি, শঙ্কিত পরিবার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 14 October, 2020, 7:42 PM

ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে হত্যার হুমকি, শঙ্কিত পরিবার

ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে হত্যার হুমকি, শঙ্কিত পরিবার

ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে এক গৃহবধূ ও তার পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে রাজবাড়ির কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে।

বুধবার (১৪ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী গৃহবধূ স্বপ্না আক্তার।

লিখিত বক্তব্যে স্বপ্না আক্তার বলেন, তার বাড়ি মদাপুর ইউনিয়নের হাট মদাপুর গ্রামে। তার স্বামী মো. হযরত শেখ ইউপি চেয়ারম্যান আবুল কালামের সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি করেন। এই সুবাদে চেয়ারম্যান তাদের বাড়ি যাওয়া-আসা করতেন। একসময় চেয়ারম্যানের কুনজর পড়ে আমার ওপর। তিনি বিভিন্ন সময়ে গোপনে আমাকে নানা প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দিতে থাকেন। আমি তাতে রাজি না হয়ে বিষয়টি আমার স্বামীকে জানাই।

এই কথা শুনে আমার স্বামী চেয়ারম্যানের কাছে জিজ্ঞাস করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে চেয়ারম্যান আমার স্বামীকে হুমকি দিয়ে বলেন, যে কোনো উপায় হোক তোর বউয়ের সর্বনাশ করব।

চলতি বছর ১৬ মে রাতে আমার স্বামী ও শ্বশুর তারাবির নামাজ পড়তে মসজিদে গেলে চেয়ারম্যান তার লোকজন নিয়ে আমার বাড়িতে আসে। আমি ঘরের বাইরে বের হলেই আমার মুখ, হাত-পা বেঁধে আমাকে শারীরিক নির্যাতন শুরু করে। একপর্যায়ে আমি কোনোভাবে মুখ খুলে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এলে চেয়ারম্যান তার লোকজন নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার পর আমি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আদালতে একটি মামলা দায়ের করি।

এরপর থেকে চেয়ারম্যান আমাকে ও আমার পরিবারকে নানাভাবে হত্যার হুমকি দিয়ে আসছে। তার ভয়ে আজ আমার পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। এই অবস্থায় ন্যায়বিচারের জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশিষ্টদের হস্তক্ষেপ কামনা করছি।

সম্পাদনা: খালেদ সুজন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status