ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 6 October, 2020, 9:50 PM

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

বান্দরবান জেলা শহরে এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে সাজ্জাদ হোসেন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সাজ্জাদের বাড়ি শহরের ওয়াপদা ব্রিজ এলাকায়। সোমবার (৫ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর ভোর রাতে বান্দরবান সদরের বাজার এলাকার মসজিদ মার্কেটের গলিতে ওই ভারসাম্যহীন নারীকে ধর্ষণ করে সাজ্জাদ। পরে বাজারে স্থাপিত সিসিটিভি’র ফুটেজে ধর্ষণের ভিডিওটি ধরা পড়ে। এরপর থেকেই সাজ্জাদকে খুঁজতে থাকে বাজারের ব্যবসায়ীরা। এক পর্যায়ে সোমবার রাতে সাজ্জাদকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় ব্যবসায়ীরা।

পুলিশ সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসার জন্য। সেখান থেকে তাকে পুলিশ হেফাজতে থানায় আনা হয়।

এদিকে বান্দরবানে ভারসাম্যহীন নারীকে ধর্ষন এর ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং দোষীকে যথাযথ শাস্তি প্রদানের দাবি ওঠেছে।

বান্দরবান সদর থানার ওসি শহীদুল ইসলাম চৌধুরী বলেন, মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে।


সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status