ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
ধর্ষণের মিথ্যা মামলা করায় বাদীর ৫ বছরের জেল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 6 October, 2020, 5:19 PM

ধর্ষণের মিথ্যা মামলা করায় বাদীর ৫ বছরের জেল

ধর্ষণের মিথ্যা মামলা করায় বাদীর ৫ বছরের জেল

জয়পুরহাটে ধর্ষণের মিথ্যা ধর্ষণ মামলা করার দায়ে মামলার বাদী মুন্নুজান বিবিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার, জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোহাম্মদ রুস্তম আলী এ রায় দেন।

পহেলা ফেব্রুয়ারি একই গ্রামের মারুফসহ চারজন যুবক অষ্টম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করে। পরদিন শিশুটির মা জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করলে বিচারক পুলিশকে মামলার তদন্ত করার নির্দেশ দেন। পরে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে এই মামলার আসামিদের শাস্তি দিতেই এমন মিথ্যা মামলা করা হয়েছে।

ধর্ষণের এমন মিথ্যা মামলা করায় মুন্নুজান বিবিকে ৫ বছরের কারাদণ্ড ও একই সাথে মারুফ হোসেনসহ চারজনকে এ মামলা থেকে অব্যাহতির আদেশ দেন বিচারক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status