ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
প্রাক্তন প্রেমিকের ছেলেকে ভালোবেসে উপহার পাঠালেন মিমি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 2 October, 2020, 3:52 PM

প্রাক্তন প্রেমিকের ছেলেকে ভালোবেসে উপহার পাঠালেন মিমি

প্রাক্তন প্রেমিকের ছেলেকে ভালোবেসে উপহার পাঠালেন মিমি

টলিউডের ছোট্ট তারকা ইউভান। যে কিনা  টলিউডের 'পাওয়ার কাপল' রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রথম ছেলে সন্তান। এবার এই ছোট্ট ইউভানের জন্য ভালোবেসে উপহার পাঠালেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ফ্যান ক্লাবের পক্ষ থেকে শেয়ার করা হয় সেই ছবি।

রাজ-শুভশ্রীর ছেলের জন্য মিমির সেই উপহার দেখে উচ্ছ্বসিত তাদের ভক্তরা। পাশাপাশি ইউভানকে ভালোবাসাও পাঠান প্রত্যেকে।

সম্প্রতি চক্রবর্তী এবং গঙ্গোপাধ্যায় পরিবারে নতুন অতিথি ইউভানের আগমন হয়। তার জন্মের পর থেকেই সে সেলিব্রিটি হয়ে উঠতে শুরু করেছে। কখনো বাবার কোলে বসে আদর খেতে দেখা যায় তাকে, আবার কখনো মায়ের কোলে শুয়ে ছবি তুলতে দেখা যায় ইউভানকে।

খালা দেবশ্রীর সঙ্গেও ইউভানের ছবি ভাইরাল হয়। ইউভানকে লেখা মাসির চিঠি দেখেও আপ্লুত হয়ে যান রাজ-শুভশ্রীর ভক্তরা। সবকিছু মিলিয়ে ইউভান চক্রবর্তী বর্তমানে টলিউডের অন্যতম 'স্টার কিড' বললে কোনো অত্যুক্তি হয় না। সূত্র: জিনিউজ


সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status