ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
রাজধানীতে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী সাইফুল ও তার সহযোগীরা গ্রেফতার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 2 October, 2020, 3:30 PM

রাজধানীতে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী সাইফুল ও তার সহযোগীরা গ্রেফতার

রাজধানীতে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী সাইফুল ও তার সহযোগীরা গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী সাইফুল ও তার দুই সহেযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব-২।

বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর মোহাম্মদীয়া হাউজিং এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো- মো. সাইফুল ইসলাম (৪৮), মো. হানিফ (৩৭) ও মো. মনির হাসন (২৮)। এ সময় তাদের কাছ থেকে ১টি ওয়ান শুটার গান, ৬৪ পিস ইয়াবা, ১ লাখ ৮ হাজার টাকা ও ৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শুক্রবার র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতার আসামি মো. সাইফুল ইসলামের  দেহ তল্লাশি করে একটি দেশীয় একনলা পিস্তল উদ্ধার করা হয়। তার দখলে থাকা ব্যবসা প্রতিষ্ঠানটি মাদক কেনা-বেচায় ব্যবহার করা হয় বলেও সে জানিয়েছে।

গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাবের এই কর্মকর্তা জানান, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে ঢাকা ও আশপাশের অন্যান্য এলাকায় সুবিধামত স্থানে বিভিন্ন জনকে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, চাঁদাবাজি ও জমি দখলসহ সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল।

এছাড়াও গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদের তথ্য যাচাই-বাছাই করে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status