ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
১০ বছর জেল হতে পারে রিয়ার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 2 October, 2020, 2:38 PM

১০ বছর জেল হতে পারে রিয়ার

১০ বছর জেল হতে পারে রিয়ার

রিয়া চক্রবর্তীর মাদক মামলায় এল নতুন তথ্য। তার বাড়ি থেকে দেড় কিলো চরস উদ্ধার করেছে এনসিবি। বাড়ি থেকে চরস উদ্ধারের ঘটনায় বিপদ বাড়তে পারে অভিনেত্রী ও তার ভাই শৌভিক চক্রবর্তীর। এক্ষেত্রে রিয়া ও শৌভিকের কমপক্ষে ১০ বছরের জেল হতে পারে বলেও মনে করা হচ্ছে। এর আগে এনসিবি-র তরফে জানানো হয়, আমরা সুশান্ত মামলার তদন্ত করছি না, মাদক মামলার তদন্ত করছি। এখন পর্যন্ত এই মামলায় ১৯ জনকে গেপ্ততার করা হয়েছে। তাদের সকলের কাছ থেকেই মাদক উদ্ধার হয়েছে। এদিকে বৃহস্পতিবার বি টাউনের সঙ্গে মাদক যোগ একটি বড় খবর প্রকাশ্যে আসে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বলিউডের সঙ্গে মাদকযোগের যে জাল এনসিবি কাটতে শুরু করেছে, তাতেই উঠে এসেছে আরও একটি বড় নাম। কেন্দ্রীয় সংস্থার তরফে খবর মিলেছে, বলিউডের এই মাদক চক্রের মূল মাথা হলেন প্রাক্তন এক সুপার মডেল তথা অভিনেতা। তার ঈশারায় নাকি বলিউডে মাদক চক্র চলে। দীপিকা, সারা, শ্রদ্ধাদের জোরদার জিজ্ঞাসাবাদের পর এবার বলিউডের আরও বেশ কয়েকজন প্রথম সারির অভিনেতা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর নজরে রয়েছেন বলে খবর। তবে তারা কারা, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে বলিউডের ওই প্রাক্তন সুপার মডেল তথা অভিনেতাই মাদক চক্রের মূল মাথা বলে খবর প্রকাশ হওয়ার পর ফের আলোচনা শুরু হয়েছে।

সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status