ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
টিকিট পেতে বিমান কার্যালয়ে সৌদি প্রবাসীদের ভিড়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 2 October, 2020, 1:57 PM

টিকিট পেতে বিমান কার্যালয়ে সৌদি প্রবাসীদের ভিড়

টিকিট পেতে বিমান কার্যালয়ে সৌদি প্রবাসীদের ভিড়

অনেকের ভাগ্য ঝুলছে পেন্ডুলামের মতো। মোটা অংকের টাকা দিয়ে অনেকের ছুটি মিলেছে মাত্র ১৫-২০ দিন। এ অবস্থায় টিকিট ও টোকেন পেতে মতিঝিলে বিমান কার্যালয়ে সৌদি প্রবাসীদের ছিলো উপচে পড়া ভিড়।

শুক্রবার (০২ অক্টোবর) সকাল ১০টার পর থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি ও টোকেন বিতরণ কার্যক্রম। লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে টিকেট ও টোকেন সংগ্রহ করছেন প্রবাসীরা।

এ সময় যাদের ছুটির মেয়াদ কম তাদের অগ্রাধিকার ভিত্তিতে সৌদি আরব পাঠানোর দাবি জানিয়েছেন প্রবাসীরা।

এদিকে রাজধানীর কারওয়ানবাজারে সাউদিয়া এয়ারলাইন্স কার্যালয়ের সামনে আজও ভিড় করেছেন টোকেন প্রত্যাশীরা। যদিও সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এয়ারলাইন্সের পক্ষ থেকে ৪ অক্টোবর কার্যক্রম শুরুর নোটিশ দেয়া হয়েছে।


সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status