ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
পিরোজপুরে ট্রলারডুবি: নিখোঁজ মালিকের লাশ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 2 October, 2020, 12:25 PM

পিরোজপুরে ট্রলারডুবি: নিখোঁজ মালিকের লাশ উদ্ধার

পিরোজপুরে ট্রলারডুবি: নিখোঁজ মালিকের লাশ উদ্ধার

পিরোজপুরের ভান্ডারিয়ায় সিমেন্টবোঝাই ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে কাইয়ুম খানের (৩৭) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

কাইয়ুমের বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার বাসান্ডা গ্রামে। তিনি ডুবে যাওয়া ট্রলারটির মালিক ছিলেন।

এর আগে বৃহস্পতিবার রাতে ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের কচা নদীর পশ্চিম জুনিয়া গ্রামসংলগ্ন স্থানে রায়হান-২ নামের ওই ট্রলারটি ডুবে যায়।

ফায়ার সার্ভিস ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ট্রলারটি বৃহস্পতিবার মোংলা থেকে সিমেন্ট বোঝাই করে বরিশালের উদ্দেশে যাচ্ছিল। পথে বিশ্রাম নিতে বিকাল ৫টায় ভান্ডারিয়ায় কচা নদীর পশ্চিম জুনিয়া গ্রামের রাস্তাসংলগ্ন বেড়িবাঁধের পাশে নোঙর করে।

রাত সাড়ে ৮টার দিকে কচা নদীর তীরবর্তী এলাকার প্রায় ২০/২৫ শতাংশ জমি নদীতে বিলীন হয়ে যায়। সেখানে নোঙর করে রাখা ট্রলারটিও ডুবে যায়।

ওই সময় চালক আবদুল মান্নান (৬৫) ও সহযোগী ফয়সাল বেপারী (১৫) সাঁতরে উপরে উঠলেও মালিক কাইয়ুম নিখোঁজ হন।

ভান্ডারিয়া থানার ওসি মাকসুদুর রহমান জানান, শুক্রবার সকালে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশটি উদ্ধার করার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status