ধর্ষণ মামলার আসামি ঢাকা মহানগর উত্তরের রাজনৈতিক নেতা সবুজ আল সাহবার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালাত। এছাড়া তার সহযোগী বিবি ফাতেমা ঝুমুরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মামলার এজাহার অনুযায়ী পুলিশ জানায়, গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর ৬০ ফুট এলাকায় নিজ বাসায় নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন সবুজ।
মিরপুর মডেল থানার ওসি মোস্তাজিরুর রহমান জানান, বুধবার রাতে ধর্ষণের অভিযোগ এনে ভুক্তভোগী তরুণী নিজেই বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে রাতেই সবুজ আল সাহবা ও বিবি ফাতেমা নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, তাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে, এ জন্য গ্রেফতার করা হয়েছে। এখানে রাজনৈতিক পরিচয় মুখ্য নয়। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।