ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
প্রেমিকের ফোন বন্ধ, অন্যের হাতে ধর্ষণের শিকার তরুণী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 1 October, 2020, 11:02 PM

প্রেমিকের ফোন বন্ধ, অন্যের হাতে ধর্ষণের শিকার তরুণী

প্রেমিকের ফোন বন্ধ, অন্যের হাতে ধর্ষণের শিকার তরুণী

কক্সবাজার সমুদ্র সৈকতে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক প্রেমিকা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে  ওসমান সরওয়ার (২৬) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট তাকে গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, বুধবার রাত সাড়ে ১২টায় সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট সংলগ্ন বিজিবির উর্মি রেস্তোরাঁর পাশে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার তরুণীর আনুমানিক বয়স ১৮ বছর। তার বাড়ি চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘী এলাকায়।
ওসমান সরওয়ার কক্সবাজার শহরের কলাতলী সংলগ্ন আদর্শগ্রাম এলাকার আবুল বশরের ছেলে। সে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট এলাকায় পর্যটক ছাতা পরিচালনাকারি।

অভিযোগের বরাতে কক্সবাজার সদর থানার ওসি মুনীর-উল গীয়াস বলেন, ভুক্তভোগী তরুণীর সঙ্গে মোবাইল ফোনে জনৈক ব্যক্তির পরিচয় ঘটে। বুধবার বিকালে চকরিয়া থেকে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় প্রেমিকের সঙ্গে দেখা করতে আসে ওই তরুণী। ভুক্তভোগী তরুণী সৈকতে পৌঁছার পর থেকে প্রেমিকের মোবাইল ফোন বন্ধ পায়। পরে দীর্ঘ সময় ধরে অপেক্ষার পর রাতে সৈকতের লাবণী পয়েন্ট এলাকায় পর্যটক ছাতা ভাড়া নেয়। রাতের এক পর্যায়ে ওই তরুণীকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার কথা জানায় ওসমান। পরে উর্মি রেস্তোরাঁর পাশে নির্জন স্থানে নিয়ে গিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে সে।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী তরুণী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে বলে জানান মুনীর-উল গীয়াস।

তিনি আরো বলেন, অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট অভিযুক্ত ওসমান সরওয়ারকে গ্রেফতার করা হয়েছে। তাকে আসামি করে মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগীকে সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status