ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
গ্লোব বায়োটেকের ভ্যাকসিন করোনা প্রতিরোধে সফল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 1 October, 2020, 6:54 PM
সর্বশেষ আপডেট: Thursday, 1 October, 2020, 11:15 PM

গ্লোব বায়োটেকের ভ্যাকসিন করোনা প্রতিরোধে সফল

গ্লোব বায়োটেকের ভ্যাকসিন করোনা প্রতিরোধে সফল

গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক উদ্ভাবিত বিশ্বে এই প্রথম ডি ৬১৪জি ভ্যারিয়েনটস এমআরএনএ ভিত্তিক ভ্যাকসিন ‘ব্যানকোভিড’ করোনাভাইরাস প্রতিরোধে সক্ষম বলে জানিয়েছে মার্কিন মেডিকেল জার্নাল বায়োআর্কাইভ। এ বিষয়ে নিজেদের ওয়েবসাইটে তারা একটি প্রতিবেদনও প্রকাশ করেছে।

এ বিষয়ে গ্লোব বায়োটেক লিমিটেডের কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি  অপারেশন্সের ম্যানেজার ও ইনচার্জ এবং টিকা আবিষ্কারের গবেষক দলের সদস্য ডা.  মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘আমাদে গবেষণার সর্বশেষ অগ্রগতি একটি আন্তর্জাতিক মেডিকেল জার্নালে আজ প্রকাশিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আগামী সপ্তাহে টিকার নিয়ন্ত্রিত প্রি-ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন ও ক্লিনিক্যাল ট্রায়ালের প্রস্তুতি নিয়ে একটি সংবাদ সম্মেলন করা হবে। সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠানটির তেজগাঁওস্থ করপোরেট অফিসে। সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।’

উল্লেখ্য, দেশে প্রথমবারের মতো কোভিড-১৯ রোগের টিকা আবিষ্কারের দাবি করেছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড। গ্লোব বায়োটেক লিমিটেড ২০১৫ সালে ক্যান্সার, আর্থ্রাইটিস, রক্তস্বল্পতা, উচ্চ রক্তচাপ, অটোইমিউন ডিজিজসহ অন্যান্য দুরারোগ্য রোগ নিরাময়ের জন্য বায়োলজিক্স, নভেল ড্রাগ এবং বায়োসিমিলার উৎপাদনের লক্ষ্যে অত্যাধুনিক গবেষণাগার স্থাপনের মাধ্যমে যাত্রা শুরু করে।

এ ছাড়া জাতীয় ও আন্তর্জাতিক প্রয়োজনে ‘গ্লোব বায়োটেক লিমিটেড’ গবেষণার পাশাপাশি কোভিড-১৯ ‘শনাক্তকরণ কিট, টিকা এবং ওষুধ’ আবিষ্কার সংক্রান্ত গবেষণাও শুরু করেছে তারা।

সম্পাদনা:  এম আলমগীর
     
    

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status