ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
কঙ্গনার মতো ‘ওয়াই’ ক্যাটাগরির সুরক্ষার দাবি পায়েলের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 29 September, 2020, 4:16 PM

কঙ্গনার মতো ‘ওয়াই’ ক্যাটাগরির সুরক্ষার দাবি পায়েলের

কঙ্গনার মতো ‘ওয়াই’ ক্যাটাগরির সুরক্ষার দাবি পায়েলের

বেশ কিছুদিন আগে কঙ্গনা তার নিরাপত্তার জন্য ওয়াই ক্যাটাগরির সুক্ষার দাবি করেন। যা তাকে দেয়াও হয়। এখন কঙ্গনার মতো পায়েল ঘোষও তার নিজের জন্য ওয়াই ক্যাটাগরির সুরক্ষা দাবি করছেন।

সম্প্রতি এক সংবাদসংস্থাকে দেয়া সাক্ষাৎকারে পায়েল ঘোষ চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন। যার কোনো ভিত্তি নেই বলে অনুরাগ কাশ্যপ পায়েল ঘোষের বিপরীতে টুইটও করেন।

এদিকে, সোমবার এক সংবাদ সম্মেলনে পায়েল জানান, অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে অভিযোগ করে তিনি তার জীবন হুমকির মুখে ফেলেছেন। তার সঙ্গে  সেখানে রাজ্যসভার সংসদ সদস্য রামদাস আটওয়ালেও উপস্থিত ছিলেন। সেখানে পায়েল তার জীবনের নিরাপত্তার দাবিও করেছেন।

আজ অভিনেত্রী নিজের জন্য ওয়াই-বিভাগের সুরক্ষার অনুরোধ করতে মহারাষ্ট্রের গভর্নর, ভগত সিং কোশিয়ারির সঙ্গে দেখা করবেন।
কঙ্গনার মতো ‘ওয়াই’ ক্যাটাগরির সুরক্ষার দাবি পায়েলের

কঙ্গনার মতো ‘ওয়াই’ ক্যাটাগরির সুরক্ষার দাবি পায়েলের


তার আইনজীবী নিতিন সাতপুট টুইট করেন যে, “ পায়েল ঘোষ এবং তার আইনজীবী অ্যাডভোকেট নিতিন সাতপুট মাননীয় গভর্নর বিএসকোশায়ারির সঙ্গে ২৯-৯-২০২০ তারিখ রাজভবনে রাত ১২.৩০ টায় দেখা করবেন। তাদের জীবন হুমকির মধ্যে থাকায় পায়েল ঘোষ এবং অ্যাডভোকেট নিতিন সাতপুট ওয়াই ক্যাটাগরির সুরক্ষার জন্য সেখানে দরখাস্ত করবেন।"

অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে এফআইআর দায়েরও করেছেন পায়েল। এ বিষয়ে পায়েল ঘোষের প্রশ্ন, আসামীকে কেন গ্রেপ্তার করা হয়নি? এর আগে পায়েল ভার্সোভা পুলিশকে এই বিষয় নিয়ে তদন্ত করতে বলেন। এমনকি এ-ও বলেন, কাশ্যপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়া হলে তিনি অনশন ধর্মঘট করবেন।  

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে তিনি টুইটারে লিখেছিলেন, “আমি এমন একজন অপরাধীর বিরুদ্ধে মামলা দিয়েছি, যে কিনা আরো অনেকের সঙ্গেও একই কাজ করেছে। কিন্তু শুধু আমি একজন যে কিনা তার বিরুদ্ধে মুখ খুলেছি। অভিযুক্ত এবং দোষী তার নিজ বাড়িতে সুরক্ষিত আছে। আমি কি ন্যায়বিচার পাব স্যার? ”

সম্পাদনা: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status