ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
ভিডিও কলে প্রবাসী স্ত্রীকে রেখে ফাঁস নিলেন স্বামী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 29 September, 2020, 3:35 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 29 September, 2020, 3:38 PM

ভিডিও কলে প্রবাসী স্ত্রীকে রেখে ফাঁস নিলেন স্বামী

ভিডিও কলে প্রবাসী স্ত্রীকে রেখে ফাঁস নিলেন স্বামী

দুই বছর ধরে সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করছেন স্ত্রী ছামছিয়া বেগম। আর নিজ শহরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন স্বামী সেলিম মিয়া। রাতে স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন স্বামী। এক পর্যায়ে স্ত্রীকে ভিডিও কলে রেখেই গলায় ফাঁস নিলেন অটোচালক সেলিম।

সোমবার রাতে সুনামগঞ্জের ছাতক পৌর শহরের একটি হোটেলের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। মৃত সেলিম দোয়ারাবাজারের দোহালিয়া ইউপির পানাইল গ্রামের ফয়জুর রহমানের ছেলে।

পুলিশ সূত্র জানায়, হোটেলের দ্বিতীয় তলায় তিন মাস ধরে ভাড়া থাকছেন অটোরিকশা চালক সেলিম মিয়া। এদিকে গত দুই বছর ধরে সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কর্মরত রয়েছেন তার স্ত্রী ছামছিয়া। এর মধ্যে স্বামী-স্ত্রীর মাঝে দাম্পত্য কলহ বাড়তে থাকে। এর জেরে সোমবার রাতে স্ত্রীর উপর অভিমান করেন সেলিম। তাই ভিডিও কলে কথা বলার এক পর্যায়ে ফ্যানের সঙ্গে রশি ঝুলিয়ে গলায় ফাঁস দেন তিনি। তাৎক্ষণিক প্রবাসী স্ত্রী ছামছিয়া ফোন কেটে সেলিমের বাড়িতে ঘটনাটি জানায়। তবে লোকজন পৌঁছানোর আগেই সেলিম মৃত্যুবরণ করে।

ছাতক থানার ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে মঙ্গলবার সকালে সেলিমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহটি সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সাম্পাদনা: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status