ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের নিউজিল্যান্ড সফরসূচি ঘোষণা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 29 September, 2020, 3:16 PM

বাংলাদেশের নিউজিল্যান্ড সফরসূচি ঘোষণা

বাংলাদেশের নিউজিল্যান্ড সফরসূচি ঘোষণা

আগামী বছরের মার্চে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সফরে নিউজিল্যান্ডের সঙ্গে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।

ইতোমধ্যে সফর সূচি প্রকাশ করেছে ক্রিকেট নিউজিল্যান্ড (এনজেডসি)। যেখানে বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের সফর সূচি জানিয়েছে এনজেডসি।

শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ার পরদিনই বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের সূচি চূড়ান্ত হলো।

সূচি অনুযায়ী, আগামী বছরের ১৩ মার্চ শুরু হবে নিউজিল্যান্ড ও বাংলাদেশের ওয়ানডে সিরিজ। পরের দুটি ওয়ানডে হবে ১৭ ও ২০ মার্চ। খেলাগুলো হবে যথাক্রমে ডানেডিন, ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে।

২৩ মার্চ শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ হবে ২৬ ও ২৮ মার্চ। খেলাগুলো হবে যথাক্রমে নেপিয়ার, অকল্যান্ড ও হ্যামিল্টনে।

গত বছর বাংলাদেশের সবশেষ নিউজিল্যান্ড সফরে ক্রাইস্টচার্চের একটি মসজিদে হামলা হয়। তখন পুরো সফর শেষ না করেই দেশে ফিরেন তামিম-মুশফিকরা। এক বছর বিরতি দিয়ে মার্চে ফের কিউই সফরে যাচ্ছে বাংলাদেশ।

আগামী ২৭ নভেম্বর ঘরের মাঠে ক্রিকেট শুরু করবে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলতে প্রথমে কিউই সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status