ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
মরুভূমির বালিয়ারিতে ঝড় তুললেন ফারিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 29 September, 2020, 2:54 PM

মরুভূমির বালিয়ারিতে ঝড় তুললেন ফারিয়া

মরুভূমির বালিয়ারিতে ঝড় তুললেন ফারিয়া

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। উপস্থাপনা এবং মডেলিং দিয়ে মিডিয়াতে যাত্রা শুরু করলে সিনেমাতেও সফল এই অভিনেত্রী। অভিনয় দিয়ে নিজের জাত চিনিয়েছেন। তবে সমালোচনাও কম শুনতে হয়নি তার। সব কিছু ছাপিয়ে এগিয়ে চলেছেন আপন মনে।

এদিকে কয়েকদিন আগেই দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বাগদান পর্ব শেষ করেছেন নুসরাত ফারিয়া। আর এরপরেই সামনে আসতে থাকে কবে বিয়ে করছেন এই অভিনেত্রী? কিন্তু করোনার এই সময়ে বিয়ে করার ইচ্ছা নাই বলে জানান তিনি। বলেন, ধুমধাম করে বিয়ে করার ইচ্ছা তার।

নিজের অভিনয়ের কারণে অনেক সময়ই সমালোচনার শিকার হয়েছেন নুসরাত ফারিয়া। এছাড়া নিজের পোশাক নিয়েও কম কথা শুনতে হয়নি তার। তার মতে, মানুষের কথা নিয়ে চিন্তা করলে সামনে আগানো যাবে না, তাই নিজের মতো করেই চলছে।

এদিকে বর্তমানে দুবাইতে রয়েছেন নুসরাত ফারিয়া। আর সেখানে গিয়েও সোশ্যাল মিডিয়াতে নিজের ভক্তদের জন্য ছবি পোস্ট করে যাচ্ছেন এই অভিনেত্রী। বৃহস্পতিবার সেখানে গিয়ে ভক্তদের জন্য ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।

নুসরাত ফারিয়ার পোস্ট করার ছবিতে দেখা যাচ্ছে, মরুভূমির বালিয়ারিতে বসে নিজের অবসর যাপন বেশ ভালোই উভভোগ করছেন তিনি। অফ ওয়াইট টপস আর সবুজ রঙ্গে স্কার্ট পড়ে বালিয়ারিতে বসে আছেন তিনি। আর টপসের মাঝে হালকা ক্লিভেজে বেশ মহনীয় লাগছে নায়িকাকে। অন্তত নায়িকা পোস্ট করা ছবির কমেন্টে থেকে এমনটাই জানা যাচ্ছে।
       

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status