ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ১৪৪ ধারা জারি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 27 September, 2020, 12:49 PM

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ১৪৪ ধারা জারি

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ১৪৪ ধারা জারি

একই সময় সভা ডাকায় নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। রোববার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ ১৪৪ ধারা কার্যকর থাকবে।

নারায়ণগঞ্জ ডিসি জসিম উদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশে বলা হয়, একটি দল নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় সভার আয়োজন করে। এছাড়া আরেকটি পক্ষও সভার ডাক দেয়। এ অবস্থায় পরিস্থিতি ঠিক রাখতে সিটি করপোরেশন ভবন থেকে চাষাঢ়া শহীদ মিনার, খানপুর ৩০০ শয্যা হাসপাতাল ও তৎসংলগ্ন এলাকায় এ ১৪৪ ধারা জারি থাকবে। এখানে কোনো প্রকার জটলা, মিছিল মিটিং, সমাবেশ, যেকোনো ধরনের অস্ত্র বহন, সন্দেহজনক ঘোরাফেরা নিষিদ্ধ।

এছাড়াও ২ নম্বর রেলগেট, শহীদ মিনার, গ্রিন্ডলেজ ব্যাংক মোড় এলাকাতে পৃথকভাবে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব পালনের নির্দেশনা রয়েছে।

এর আগে শনিবার রাতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুই পক্ষের নেতাদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন। বৈঠকে উভয় পক্ষকে জানিয়ে দেয়া হয়েছে কোনো ধরনের জমায়েত ও উচ্ছৃঙ্খল আচরণ করা যাবে না। সেই সঙ্গে উস্কানিও চলবে না।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান বলেন, আমাদের কাছে খবর ছিল সকালে ডিআইটিতে পৃথকভাবে সমাবেশ, গণজমায়েত হবে। বিষয়টি নিয়ে উত্তেজনা ছিল। উভয় পক্ষকে ডেকে এ ধরনের গণজমায়েত থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। কেউ এ নির্দেশ অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।


সম্পাদনা: খালেদ সুজন


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status