ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
চাপে নয়, নির্যাতনের বিচার পেতেই নুরের নামে মামলা: ভুক্তভোগী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 September, 2020, 8:57 PM

চাপে নয়, নির্যাতনের বিচার পেতেই নুরের নামে মামলা: ভুক্তভোগী

চাপে নয়, নির্যাতনের বিচার পেতেই নুরের নামে মামলা: ভুক্তভোগী

রবি ও সোমবার রাজধানীর দুই থানায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছাত্র অধিকার পরিষদের ৬ নেতার নামে ধর্ষণের দু'টি মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। শুরু থেকেই এ মামলাকে হয়রানিমূলক দাবি করছে ছাত্র অধিকার পরিষদ। তবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুক্তভোগী শিক্ষার্থী জানান, তিনি কারো চাপে বা প্ররোচনায় নয়, ন্যায় বিচার পাওয়ার আশায় মামলা করেছেন।

ধর্ষণের ঘটনায় নুরের বিচার চেয়েছেন খোদ ছাত্র অধিকার পরিষদেরই নেতা সোহেল। তবে ছাত্র অধিকার পরিষদ বলছে, রাজনৈতিকভাবে হয়রানি করতেই মামলা করা হয়েছে।

ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান বলেন, 'রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্যই এ মামলাগুলো দেয়া হয়েছে। আমরা রাজনৈতিকভাবে করা এসব মামলা রাজপথে থেকেই মোকাবিলা করব।‘

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, 'আমার সাথে যে অন্যায় হয়েছে আমি তার ন্যায় বিচার চাই। কোনো ব্যক্তিগত দাবি বা কারও প্ররোচনায় কিছু করিনি।' অভিযুক্তরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে থাকায় হতাশ ভুক্তভোগী শিক্ষার্থী। দোষীদের সর্বোচ্চ শাস্তি চান তিনি।

ধর্ষণ মামলাকে রাজনৈতিক মোড়ক দেয়ার চেষ্টা চলছে দাবি করে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন খোদ ছাত্র অধিকার পরিষদেরই যুগ্ম আহ্বায়ক এপিএম সোহেল। তবে, ছাত্র অধিকার পরিষদ বলছে, সংগঠন থেকে বহিষ্কৃত হয়েই ভুলভাল বকছেন সোহেল।

ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান জানান, নৈতিক স্থলনের কারণে সোহেলকে ৬ মাস আগে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করা হয়। সে ক্ষোভ থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন স্ট্যাটাস দিয়েছে সোহেল।

ছাত্রনেতারা বলছেন, ছাত্র সংগঠনের শীর্ষ নেতারা কর্মীদের এভাবে হয়রানি করলে সাধারণ শিক্ষার্থীরা ছাত্ররাজনীতির প্রতি বীতশ্রদ্ধ হবে।

ডাকসুর সাবেক সদস্য তানভীর হাসান সৈকত বলেন, 'আমরা যারা ছাত্ররাজনীতি বা ডাকসুর সঙ্গে সম্পৃক্ত তাদের এমন আচরণ শোভা পায়না।'

সম্পাদনা:  এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status