ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
নারী ভাইস চেয়ারম্যানের মৃত্যুর ছয় মাসেও পদ শূন্য ঘোষণা হয়নি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 19 September, 2020, 9:52 PM

নারী ভাইস চেয়ারম্যানের মৃত্যুর ছয় মাসেও পদ শূন্য ঘোষণা হয়নি

নারী ভাইস চেয়ারম্যানের মৃত্যুর ছয় মাসেও পদ শূন্য ঘোষণা হয়নি

বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম গত মার্চে মারা গেছেন। এরপর ছয় পেরিয়ে গেলেও তার পদটি শূন্য ঘোষণা করা হয়নি।

উপনির্বাচন না হওয়া ও নারী ভাইস চেয়ারম্যান পদে কেউ না থাকায় ওই উপজেলায় নারীদের উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। ভুক্তভোগীরা অবিলম্বে উপনির্বাচনের আয়োজন করতে সংশ্লিষ্ট সবার হস্তক্ষেপ কামনা করেছেন।

জানা গেছে, গত ২০১৯ সালের ১৯ মার্চ অনুষ্ঠিত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে শেরপুর উপজেলায় নারী ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত খাদিজা বেগম নির্বাচিত হন। তিনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। খাদিজা গত ২১ মার্চ রাতে মারা যান। তার মৃত্যুর পর স্থানীয় সরকার বিভাগ পদটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারির কথা।

এরপর নির্বাচন কমিশন উপনির্বাচনের আয়োজন করবে। করোনা প্রাদুর্ভাব চলাকালে বগুড়া-১ আসনে সংসদ সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ছুটির পর নির্বাচন কমিশন দেশের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদের শূন্যপদে উপ-নির্বাচনের তফসিলও ঘোষণা করেছে। কিন্তু শেরপুর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান পদটি আজও শূন্য ঘোষণা করা হয়নি।

শেরপুর উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক জেসমিন আক্তার জানান, পদাধিকার বলে উপজেলা নারী ভাইস চেয়ারম্যান নারী উন্নয়ন ফোরামের সভাপতি। এ উপজেলায় নারী ভাইস চেয়ারম্যান পদে কেউ না থাকায় নারী উন্নয়ন কার্যক্রমে ব্যাঘাত ঘটছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন জানান, এ পদে উপ-নির্বাচনের কোনো নির্দেশনা আসেনি। এছাড়া পদটি শূন্য ঘোষণা করে এখনও গেজেট হয়নি।

এ ব্যাপারে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ জানান, শেরপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। এখনও পদটি শূন্য ঘোষণা হয়নি। গেজেট হবার পর ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status