ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ৮ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
খুলনায় ধর্ষণের দায় স্বীকার করে পুলিশ সদস্যের জবানবন্দি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 15 September, 2020, 10:33 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 15 September, 2020, 10:34 PM

খুলনায় ধর্ষণের দায় স্বীকার করে পুলিশ সদস্যের জবানবন্দি

খুলনায় ধর্ষণের দায় স্বীকার করে পুলিশ সদস্যের জবানবন্দি

খুলনার তেরখাদায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে গ্রেফতার হওয়া পুলিশ সদস্য রেজাউল শিকদার (২৩)।

মঙ্গলবার দুপুরে খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে (ঙ অঞ্চল) এ জবানবন্দি রেকর্ড করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও তেরখাদা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় আদালতে রিমান্ডের আবেদন জানানো হয়নি। 
জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে তেরখাদার মোকামপুর গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে। রেজাউল শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রেজাউলকে হাতেনাতে আটক করে থানায় সোপর্দ করেন।

ধর্ষক রেজাউল শিকদার গ্রামের আলাম আলী শিকদারের ছেলে। সে নাটোর জেলা পুলিশ লাইনে কর্মরত। সম্প্রতি ছুটিতে বাড়িতে এসেছে।

পুলিশ জানায়, ধর্ষণের শিকার শিশুটিকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে অভিযুক্ত পুলিশ সদস্যকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।

সম্পাদনা: খালেদ সুজন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status