ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ৮ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
বাগাতিপাড়ায় যমজ সেই তিন শিশুর মধ্যে একজনের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 15 September, 2020, 10:29 PM

বাগাতিপাড়ায় যমজ সেই তিন শিশুর মধ্যে একজনের মৃত্যু

বাগাতিপাড়ায় যমজ সেই তিন শিশুর মধ্যে একজনের মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় একসঙ্গে জন্ম নেয়া যমজ সেই তিন শিশুর মধ্যে একজন মারা গেছে। সোমবার বিকালে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এদিকে হাসপাতালে ভর্তি অপর দু’জনের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

শিশুর বাবা হেলাল উদ্দিন জানান, একসঙ্গে জন্ম নেয়া তার তিন ছেলে শিশুর নাম রাখা হয় সাফি, রাফি ও কাফি। রোববার হঠাৎ মেঝো ছেলে রাফি অসুস্থ হলে তিন শিশুকেই নাটোর সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনজনকেই ভর্তি করা হয়। এদের মধ্যে রাফি সোমবার বিকাল সোয়া তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

পরে সন্ধ্যায় বাগাতিপাড়া উপজেলার নিজ গ্রাম কোয়ালীপাড়ায় শিশুটির মরদেহ দাফন করা হয়েছে। এদিকে ওই তিন শিশুর মধ্যে বড় সাফি জন্ডিস রোগে আক্রান্ত শনাক্ত হওয়ায় চিকিৎসা চলছে। তবে তার অবস্থা সংকটাপন্ন বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে ছোট কাফি সুস্থ রয়েছে। তবে তাকে হাসপাতালে ভর্তি রেখে শিশু বিশেষজ্ঞের তত্ত্বাবধায়নে রাখা হয়েছে বলে শিশুর বাবা জানান।

এদিকে তিন মেয়ের পর গত ৫ সেপ্টেম্বর স্থানীয় দয়ারামপুরের মজুমদার ক্লিনিকে সিজার ছাড়াই নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে তিন ছেলের জন্ম দেন জলি বেগম।

সম্পাদনা:খালেদ সুজন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status