ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ৮ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
মেসিকে 'এলিয়েন' বলছেন রোনালদোর সতীর্থও
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 15 September, 2020, 10:16 PM

মেসিকে 'এলিয়েন' বলছেন রোনালদোর সতীর্থও

মেসিকে 'এলিয়েন' বলছেন রোনালদোর সতীর্থও

ফুটবল বোদ্ধারা অনেক আগেই তাকেই তুলনা করেছেন ভীনগ্রহী এলিয়েনের সঙ্গে। লিওনেল মেসির মাঠের পারফরম্যান্স যে অতিমানবীয় সেটি বুঝাতেই এমন টাইটেল ব্যবহার করে থাকেন বিশ্লেষকরা। এবার আর্জেন্টাইন তারকাকে এমন আখ্যা দিলেন তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর সতীর্থও!

গেল মৌসুমেও খেলেছেন রোনালদোর পাশে। এবার যোগ দিলেন বার্সেলোনায়। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ন্যু ক্যাম্পে তাকে আনুষ্ঠানিকভাবে হাজির করে ক্লাব কর্তৃপক্ষ। এসেই মিরালেম ইয়ানিক বললেন, লিওনেল মেসির পাশে খেলতে উদগ্রীব হয়ে আছেন তিনি।

য়্যুভেন্তাস থেকে ৬৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন এই বসনিয়ান মিডফিল্ডার। বার্সায় পরবেন ৮ নাম্বার জার্সি। মেসিদেরকে বল জোগানের গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করতে হবে তাকে।

তবে সব দায়িত্ব পালন করতে মুখিয়ে আছেন তিনি। গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এটা অনেক বড় একটা সম্মানের ব্যাপার। এই ক্লাবের হয়ে খেলা স্বপ্নের মতো। এখানে পৌঁছুতে পারা অসাধারণ ব্যাপার।


ইয়ানিক বলেন, আমি যখন ড্রেসিংরুমে প্রবেশ করি তখনই বুঝতে পারি, আমি একটা ঐতিহাসিক ক্লাবে এসেছি। অসংখ্য ট্রফি চারপাশে। এটা আমার জন্য বিশাল একটা সুযোগ। এখানে অনেক গ্রেট ফুটবলার আছে। আমি আশা করি নিজের অভিজ্ঞতা দিয়ে তাদেরকে হেল্প করতে পারবো আমি। বার্সেলোনা আমার জন্য স্বপ্নের মতো একটি ব্যাপার।

বার্সেলোনায় এসেছেন, স্বাভাবিকভাবেই প্রশ্নোত্তর পর্বে থাকবেন লিওনেল মেসি। আরো একটা মৌসুম ক্লাবে থাকছেন আর্জেন্টাইন তারকা, এ নিয়ে বেশ উচ্ছ্বসিত ইয়ানিক।

তিনি বলেন, বাইরে থেকে দেখলেও তাকে অন্য কোন জার্সিতে কল্পনা করাও আমার জন্য মুশকিল হতো। সে অসাধারণ একজন ফুটবলার। হারার পর হতাশা থাকে সবসময়ই কিন্তু এটা তার ঘর বাড়ি। তাকে অন্য কোন জার্সিতে মানায় না।

ইয়ানিক আরো বলেন, মেসি সর্বকালের সেরা ফুটবলার। আমি ফ্রান্সিসকো টট্টির সঙ্গে খেলেছি, ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে খেলেছি। ওরা সবাই ভালো ফুটবলার। আমার সৌভাগ্য এদের সবার সঙ্গে খেলার সুযোগ হয়েছে আমার। তবে মেসি অসাধারণ। একজন 'এলিয়েনের' সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা হবে ইউনিক ব্যাপার।

গেল কয়েক মৌসুম ধরে বার্সার যে দুরবস্থা চলছে তা থেকে ক্লাব থেকে মুক্তি দিতে চান ইয়ানিক।

তিনি বলেন, আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে দলকে জেতানো এবং সমর্থকদেরকে খুশি করা। আমাকে অবশ্যই ভালো খেলতে হবে এবং ট্রফি জিততে হবে।
     
সম্পাদনা: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status