ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
করোনায় চাকরি হারাচ্ছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ৬২ জন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 15 September, 2020, 8:08 PM

করোনায় চাকরি হারাচ্ছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ৬২ জন

করোনায় চাকরি হারাচ্ছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ৬২ জন

মহামারী করোনাভাইরাসের কারণে চাকরি হারাচ্ছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ৬২ জন কর্মকর্তা-কর্মচারী। আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে নিতেই কর্মী ছাঁটাইয়ের এমন সিদ্ধান্ত নিয়েছে ইসিবি।

মঙ্গলবার ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন এক বিবৃতিতে জানান, করোনার কারণে এ বছর আমাদের ১০ কোটি পাউন্ডের বেশি লোকসান হচ্ছে। এভাবে চলতে থাকলে ক্ষতির পরিমাণ ২০ কোটি পাউন্ডে গিয়ে পৌঁছতে পারে।

খরচ কমানোর জন্যই ওয়ার্কফোর্স বাজেটের ২০ শতাংশ কাটারও প্রস্তাব উঠেছে ইসিবিতে। ইসিবি এপ্রিল মাস থেকে বোর্ডের কর্মীদের বেতন ২৫ শতাংশ কমিয়ে দিয়েছে।

হ্যারিসন আরও বলেছেন, মহামারীর মধ্যে ক্রিকেট সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে। আমরা কীভাবে বোর্ডের খরচ চালাব তা নিয়ে গভীর অনিশ্চয়তা আছি। আর্থিক সংকট এড়াতে আমাদের আরও পদক্ষেপ গ্রহণ করতে হবে।


সম্পাদনা: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status