ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
এএসপি পরিচয় দিয়ে ধরা পড়লেন আরেক শাহেদ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 15 September, 2020, 7:16 PM

এএসপি পরিচয় দিয়ে ধরা পড়লেন আরেক শাহেদ

এএসপি পরিচয় দিয়ে ধরা পড়লেন আরেক শাহেদ

শাহেদ সরদার। দীর্ঘদিন ধরে নিজেকে এএসপি হিসেবে পরিচয় দিয়ে অনেকের সঙ্গে প্রতারণা করেছেন। তবে শেষ রক্ষা হয়নি। অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি।

সোমবার রাতে বগুড়া সদর থানার পেছনে সেলিম হোটেলের সামনে থেকে শাহেদকে আটক করা হয়। আটক শাহেদ বগুড়া শহরের জয়পুরপাড়ার শামছুল হকের ছেলে।

মঙ্গলবার দুপুরে বগুড়া সদর থানার ওসি (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, শাহেদ সরদার নিজেকে এএসপির পরিচয় দিয়ে বিভিন্ন লোকজনের সঙ্গে প্রতারণা করছিলেন। এমন অভিযোগে সোমবার রাতে অভিযান চালিয়ে বগুড়া সদর থানার পেছনে সেলিম হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পুলিশ হেড কোয়ার্টার্সের বেশ কিছু চিঠি উদ্ধার করা হয়। পরে যাচাই-বাছাই করে চিঠিগুলো ভুয়া প্রমাণিত হয়। প্রতারক শাহেদের বিরুদ্ধে মামলা করেছেন বগুড়া সদর থানার এসআই গোলাম মোস্তফা। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদনা: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status