ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
পাকিস্তান এয়ার ফোর্সের বিমান বিধ্বস্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 15 September, 2020, 7:07 PM

পাকিস্তান এয়ার ফোর্সের বিমান বিধ্বস্ত

পাকিস্তান এয়ার ফোর্সের বিমান বিধ্বস্ত

পাকিস্তান বিমান বাহিনী একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।  দুর্ঘটনার পরে বিমানটির পাইলট নিরাপদে বের হয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রশিক্ষণের সময় অ্যাটকের পিনডিগেবের কাছে বিধ্বস্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে পঞ্চম বিমান দুর্ঘটনা ঘটল। এর আগে সবশেষ মার্চে একটি এফ-১৬ যুদ্ধবিমান দুর্ঘটনায় পতিত হয়।

দেশটির বিমানবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, নিয়মিত প্রশিক্ষণের সময় এ ঘটনা ঘটে। বিধ্বস্তের কারণ উদঘাটনের চেষ্টা চলছে। কর্তৃপক্ষ বলছে, বিমান দুর্ঘটনায় একটি বোর্ড গঠন করা হয়েছে। ওই বোর্ড দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রতিবেদন দেবে।

এর আগে পাকিস্তান এয়ার ফোর্সের এফ-১৬ যুদ্ধবিমান ইসলামাবাদের কাছে বিধ্বস্ত হয়। ওই ঘটনায় উইং কমান্ডার নোমান আকরাম নিহত হয়েছিলেন।   


সম্পাদনা: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status