ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু
আনিসুর রহমান
প্রকাশ: Tuesday, 15 September, 2020, 6:40 PM

মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্টে  স্কুলছাত্রীর মৃত্যু

মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্টে অপ্রিতা কৈরী তৃষা নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার তেলিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

তৃষা তেলিয়াপাড়া এলাকার মৃত গোপাল কৈরীর মেয়ে এবং জগদীশপুর জেসি স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর শিক্ষার্থী।

জানা যায়, সোমবার রাত ১০ টার দিকে তৃষা কৈরী নিজ বাসায় পানির লাইন দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়। পরে তাকে উদ্ধার করে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে গত ৬ জানুয়ারি এক সড়ক দুর্ঘটনায় তৃষার বাবা গোপাল কৈরী মারা যান।

মাধবপুর থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status