ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
সরকারি চাকরি প্রার্থীদের বয়সে ৫ মাস ছাড়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 15 September, 2020, 6:19 PM

সরকারি চাকরি প্রার্থীদের বয়সে ৫ মাস ছাড়

সরকারি চাকরি প্রার্থীদের বয়সে ৫ মাস ছাড়

করোনাভাইরান মহামারির কারণে সরকারি চাকরি প্রার্থীদের বয়সে পাঁচ মাস ছাড় দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারি চাকরি প্রত্যাশীদের এ সুযোগ দেওয়া হচ্ছে বলে আজ মঙ্গলবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘চলতি বছরের গত ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছর হবে তারা আগস্ট পরবর্তী সময়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন। করোনা দুর্যোগকালীন ৩০ বছর পেরিয়ে যাওয়া প্রার্থীদের চাকরির আবেদনে সরকার পাঁচ মাসের এই সময় ছাড় দিয়েছে।

‘গত ২৬ মার্চের পর এপ্রিল, মে, জুন, জুলাই ও আগস্ট পর্যন্ত- এই পাঁচ মাস যেসব মন্ত্রণালয় চাকরির জন্য বিজ্ঞাপন দিতে পারেনি, তারা আগস্টের পর থেকে বিজ্ঞপ্তি দিচ্ছে। সেক্ষেত্রে চাকরি প্রার্থী যারা থাকবে তাদের বয়স ২৫ মার্চ ৩০ বছর হতে হবে। আবেদনকারীদের জন্য এ সুবিধা গত আগস্ট মাস পর্যন্ত থাকবে’, বলেন তিনি।

বাংলাদেশে কোভিড-১৯ এর বিস্তার বাড়তে থাকায় গত ২৬ মার্চ থেকে টানা ৬৬ দিন সাধারণ ছুটির মধ্যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তার আগে গত ডিসেম্বর থেকে চাকরিতে নিয়োগের নতুন কোনো বিজ্ঞপ্তি দেয়নি কমিশন। তবে ৩০ মে সাধারণ ছুটি শেষে জুনের প্রথম সপ্তাহে নন-ক্যাডারে বেশ কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। সেখানে বয়সের সর্বোচ্চ সীমা ৩০ বছর নির্ধারণ করে দেওয়া হয়েছে গত ১ জুন পর্যন্ত।


সম্পাদনা: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status